আমিঃ কে তুমি ভাই,তোমাকে তো ঠিক চিনতে পারলাম না.
ছেলেঃ আপনি আমাকে না চিনলেও আমি কিন্তু আপনাকে চিনেছি।।
আমিঃ- কেমনে কি? আচ্ছা তুমি আমাকে কোথায় আর কখন দেখেছ একটু বলবা,প্লিজ?
ছেলেঃ- আপনাকে আজই প্রথম দেখেছি,কিন্তু আপনার কথা শুনেছি অনেক🙂
ছেলেটার কথা শুনে আশ্চর্য হলাম,সাথে সাথে কৌতুহলও বেড়ে গেল🙄
তাই ছেলেটার সাথে সাথে রওনা হলাম ওদের বাড়ির সম্মুখে।
যেতে যেতে ওর সাথে ভালো একটা বন্ধুত্ব জমে গেলো।যদিও ও কেবল ক্লাস ৬,এ পড়ে🙂তবুও বন্ধুত্বের তো কোনো বয়স হয়না।ওহ হ্যা,ওর নাম আবির।
১০ মিনিট হাঁটার পর গন্তব্যে পৌছালাম😏😏
একটা রাজপ্রাসাদ এর মতো বাড়িতে নিয়ে এলো আমাকে।
আবির আমাকে একটা কোনার রুমে নিয়ে গেল।
আমাকে বসিয়ে দিয়ে ও কোথায় যেনো চলে গেল।অনেক্ক্ষণ হয়ে গেল, কিন্তু কারো দেখা নাই,এদিকে অচেনা বাড়ি,আমারও খুব ভয় করছে,কেউ এসে হঠাৎ চোর/ডাকাত মনে করে যদি মার দেয়😭
যাইহোক, অবশেষে কারো দেখা মিললো, কিন্তু এক এক করে রুম ভর্তি হয়ে গেল। কি আজব!!এতক্ষণ কারো দেখা নাই, আর হঠাৎ রুম ভর্তি মানুষ!!
সবার হাতেই বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার, এরা কি আমার জন্য এনেছে?? যদিও খাবার দেখে জিবে জল এসে গেল,তাও অপরিচিত একটা বাড়িতে কিভাবে না বলার আগেই খাই,বলুনতো😎😎
অবশেষে এত মহিলাদের মধ্যে একজন বলল,"এগুলো সব তোমার জন্য, খেয়ে নাও,"
অবশ্য আমার কেমন যেন লজ্জা লাগলো,তাই মুখে কিছু না দিয়েই বসে আছি।
আমার অবস্থা দেখে ওনারা কিছুটা আন্দাজ করতে পারলো,তারপর একে একে সবাই সব খাবার রেখে চলে গেল।
আমি আর দেরি করলাম না 😂
যেই খাবার একটা মুখে নিবো অমনি একটা মেয়ে আমার সামনে এসে হাজির হলো।
আমি তার পা থেকে আস্তে আস্তে মাথার দিকে তাকাতেই অবাক হলাম,আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েই থাকলাম।হঠাৎ একটা তুরির শব্দে বাস্তব জগতে ফিরে আসলাম😇😇
আমিঃ- একি!!তুমি এখানে!!!
রোহিঃ- কেনো অন্যকাউকে আসা করছিলে?
আমিঃ- নাহ,তা হবে কেন??
রোহিঃ-তো??এটা আমাদেরই বাড়ি,
আমিঃ- বলো কি!!
রোহিঃ- 🙂🙂ঠিকই শুনেছ🙂
আমিঃ- যাইহোক,আগে বলো সেদিন আমাকে কিছু না বলেই বাস থেকে নেমে গিয়েছিলে কেন?,আর কোনো খোঁজই নাই তোমার!!
জানো তোমাকে আমি কত খুজেছি?তোমার নামে ফেবু তে কতবার সার্চ দিয়েছি হিসাব আছে!! আর এই নামে যাদেরকেই পেয়েছি,তাদেরকেই এসএমএস দিয়েছি,কিন্তু কোনো রেসপন্স পাইনি। তুমি এতটা ইরেসপন্সিবল হও কেমনে??
রোহিঃ- আরে থামো থামো...
আমিঃ- হুহ,তুমি ঠিক করোনি এটা।
রোহিঃ- ঠিক বেঠিক বুঝিনা, আমি সব সময়ই তোমার নজর রাখতাম,খোঁজ খবর নিতাম🙂🙂
আমিঃ- মানে!!! তুমি কিভাবে আমার খোঁজ নিতে??
#চলবে



No comments:
Post a Comment