রোহিঃ- আচ্ছা, সব তো শুনলে,এখন খাওয়াটা তো শুরু করো🙂।
আমিঃ- খাবো,একটা শর্তে,
রোহিঃ- কি শর্ত?
আমিঃ- আমাকে খাইয়ে দিতে হবে,নইলে আমি কিছুই খাবো না🙂🙂
রোহিঃ- উফ..এটা কেমন আবদার!!কেউ দেখে ফেলবে তো😎😎
আমিঃ- দেখুক, ইভেন সবাই তো সব কিছু জানে,তাই সমস্যা কোথায়??
রোহিঃ- সমস্যা নাই,বাট আমার লজ্জা করছে অনেক।।বিয়ের পর তোমার প্রতিদিন একবেলা খাইয়ে দিবো,এখন নিজে নিজে খেয়ে নাও না, প্লিজ 😶😶
আমিঃ- আমি কোনো কথাই শুনতে+বুঝতে চাইনা,যা বলেছি তাই করতে হবে, নইতো খাবো না😏😏
[রোহি এদিক ওদিক তাকাচ্ছে, দেখছে কেউ আসে পাশে আছে কিনা,,এদিকে খাবার দেখে আমরও তর সইছে না😎😎 যাইহোক অবশেষে ও আমাকে খাইয়ে দিতে রাজি হলো,,আমি ওর দিকে চেয়ে আছি,আর ও আমাকে খাইয়ে দিচ্ছে 😍😍how romantic 😘😘]
(খেতে খেতে)
আমিঃ- আচ্ছা যেই ছেলেটা আমাকে এখানে নিয়ে এসে উধাও হয়ে গেল, ঐটা তোমার কি হয়??
রোহিঃ- ঐটা আমার একমাত্র ছোট ভাই,,
আমিঃ- ওহহ,মানে আমার একমাত্র সালা🙂🙂
রোহিঃ- জ্বি জনাব😏
"রোহি,রোহি,কোথায় গেলি মা তুই,এদিকে আয় দেখে যা.."
হঠাৎ কে যেনো উচ্চস্বরে ডাকছে...
রোহি আমার খাওয়ানো বাদ দিয়ে তারাতাড়ি বাইরে চলে গেলো..সাথে সাথে আমিও গেলাম,,কি জানি কি ঘটে গেল, যার জন্য এতো জোর গলায় ডাকা🙄🙄
গিয়ে দেখি একজন সুঠাম দেহের অধিকারি, একটু বয়স্ক, বড় বড় সাদা দাড়িওয়ালা লোক...
(লোকটি রোহিকে উদ্দেশ্য করে,,,)
লোকঃ- কৈ ছিলি এতক্ষণ?? এতো ডাকছি কোনো সারা নাই!!
রোহিঃ- সরি বাবা😥
(আমি মনে মনে ভাবলাম,,,বাবা!!!তাহলে এই লোকটাই রোহির বাবা!!যেই ভাবা,সেই কাজ,,তারাতাড়ি লোকটিকে পায়ে হাত দিয়ে সালাম করলাম)
বাবাঃ- কে তুমি?তোমাকে তো ঠিক চিনতে পারলাম না,, আর কখনও দেখছিও বলে মনে হচ্ছে না..
রোহিঃ- বাবা ও রাজ,ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষে পড়ে,,ঐ যে তোমাকে যার কথা বলেছিলাম,,, ঐ সেই ছেলে🙂🙂
বাবাঃ- ওহ,বুঝতে পারছি,,তো কেমন আছো তুমি?
আমিঃ- জ্বি,আলহামদুলিল্লাহ।। আপনি কেমন আছেন?
বাবাঃ- এইতো আল্লাহর রহমতে ভালোই আছি,,তো রোহি এই ব্যাগটা ভেতরে নিয়ে যা,এখানে তোর পছন্দের আর বাজারের সবচেয়ে বড় রুই মাছ আছে..আর আমাদের জন্য চা নিয়ে আয়...আমরা ততক্ষণে কিছু গল্প করি..
(রোহি তো বলেছিলো উনি নাকি অনেক রাগী,, কৈ দেখে তো মনে হচ্ছে উনার মতো নরম মনের মানুষই হয়না)
বাবাঃ- কি ভাবছো??
আমি চমকিয়ে,
আমিঃ- কৈ,কিছু নাতো...
বাবাঃ- তোমার কথা রোহির মুখে অনেক শুনেছি,, তাই তোমাকে এখানে ডাকা,,
আমিঃ- ওহ,আচ্ছা..
বাবাঃ- তো তোমাকে নিয়ে তো অনেক শুনেছি,,তোমার পরিবার সম্পর্কে কিছু বল🙂
আমিঃ- আমার বাবা একজন স্কুল শিক্ষক,, আমিই মা বাবার একমাত্র ছেলে।।আমাদের এতো টাকা পয়সা না থাকলেও,আমাদের কোনো অভাব রাখেনি আব্বু...
বাবাঃ- বাহ,ভালো তো..তো তোমাকে যদি আমার মেয়ের সাথে বিয়ে দিই,তবে ওকে তোমরা কি খাওয়াবে??
আমিঃ- ওর জন্য বাড়তি কিছু না আনতে পারলেও আমরা যা খেতে পারবো,ওকেও তাই খাওয়াবো,,,
বাবাঃ- তুমি জানো আমার মেয়ের পেছনে মাসে কত টাকা খরচ হয়?? আমারতো মনে হয়না তোমার বাবাও সামান্য স্কুল শিক্ষক হয়ে অত টাকা ইনকাম করতে পারবে...
আমিঃ- দেখুন,আপনি কিন্তু রীতিমতো আমার বাবা,পরিবার এবং বাবার পেশাকে অপমান করছেন...আমাকে যা বলার বলুন,কিন্তু আমার পরিবার নিয়ে কিছুই বলতে পারবেন না।।
#চলবে...
(গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না,,, পরবর্তি পর্বের জন্য সাথেই থাকুন, ধন্যবাদ)
No comments:
Post a Comment