Post Top Ad

Post Top Ad

পরিপূর্ণতা

পরিপূর্ণতা #পার্ট_৪


#Md_Mojnu_Islam

মজনু-হোয়াট, কি বলছো তুমি এসব,মিম প্রেগন্যান্ট,,,(অবাক হয়ে)

নেহা-হুম মিম প্রেগন্যান্ট,এখন আপনার বন্ধু হাসান ভাইয়া মিমকে মেনে নিচ্ছে না,,,

মজনু-আই ডোন্ট বিলিভ দিজ,আমি হাসানকে খুব ভালো করে চিনি,ও এমনটা কখনই করবেনা।

নেহা-মানুষের রুপ পরিবর্তন হতে বেশি সময় লাগে না,কখন কার ভিতর কি মনোভাব আসে সেটা সে নিজে ও জানেনা।

মজনু-হুম এটা তুমি ঠিক বলছ,তবু ও আমি আগে হাসানের সাথে কথা বলি,তারপর দেখছি কি করা যায়।

তারপর মজনু হাসানকে ফোন দিয়ে রাতে দেখা করতে বলে,যথারীত তাদের দেখা ও হয়,,,

মজনু-আমি তোকে কয়েকটা কথা বলার জন্য এখানে ডাকছি,,

হাসান -আরে ইয়ার বল,সমস্যা কি,এখানে আবার পারমিশন নিতে হবে না-কি 

মজনু -তুই মিমের সাথে কেন এমনটা করলি,,

হাসান-মানে(অবাক হয়ে) 

মজনু -এমনভাবে বলছিস যেন তুই কিছুই জানিস না,,

হাসান-যা বলার ডিরেক্টলি বল,,

মজনু-তোর কারণে মিম আজ প্রেগন্যান্ট,অথচ তুই ওকে মেনে নিচ্ছিস না কেন,,

হাসান-দেখ দোস্ত, যে মেয়ে বিয়ের আগে আমার সাথে এক বিছানায় যেতে পারে,সেই মেয়ে বিয়ের পর যে আরেকজনের বিছানায় যাবেনা,তার কি গ্যারান্টি আছে।

মজনু-জাষ্ট শাটআপ হাসান,তোকে অন্তত আমি এমনটা ভাবতাম না,আরে ইয়ার,মিম তো তোকে ভালোবাসত বিশ্বাস করত,আর সেই বিশ্বাসের উপর নির্ভর করেই ও তোর সাথে রুমডেট করছো,, 

হাসান-........(চুপ)

মজনু -দেখ দোস্ত, তুই নিশ্চয় ওকে ইমোশনাল ব্লাকমেইল করছিলি,না হয় ভালোবাসার পরিক্ষা নিতে চাইছিলি,যার জন্য ও তোর সাথে রুমডেট করছে।

হাসান-.......(চুপ)

মজনু-এখন তুই যদি ওকে মেনে না নিস,তাহলে মেয়েটার আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না,

হাসান-কিন্তু........ (থামিয়ে দিয়ে)

মজনু-কোন কিন্তু নয়,আজ যদি তোর বোনের সাথে কেউ এমনটা করত,তাহলে তুই কি করতি,নিশ্চিত ওই ছেলেকে খুজে বের করে,আগে কয়েক রাউন্ড পিটাতি,তারপর তোর বোনের সাথে বিয়ে দিতি।

তারপর অনেক কষ্টে হাসানকে বুঝিয়ে বাসায় আসলাম।

বাসায় আসার পর নেহা জিজ্ঞেস করল,

নেহা-হাসান রাজি হয়েছে কি-না, 

মজনু-আমি বললে রাজি হবেনা,তা কি করে হয়,,

নেহা-ওলেলে আমার লক্ষি সোনাটা, আসো তোমাকে এই খুশিতে একটা পাপ্পী দেই,,

মজনু-এত কষ্ট করে শুধু একটা পাপ্পী,, 

নেহা-হুম শুধু একটা পাপ্পী আর কিছু না,আগে ওদের ভালোবাসা পরিপূর্ণতা পাক,তারপর তোমার মনের সব ইচ্ছা পূরন করব।

মজনু-তা হবেনা,আমি আজকে রাতেই সব ইচ্ছা পূরণ করব।

তারপর আর কি,আপনারা তো খুব খারাপ মশাই,রমজান মাসে তারপর কি হল সেটা ও জানতে চান।

সকালে ঘুম ভাংগলো মিমের দেওয়া ফোন কলে,অবশ্য মিম কল দিয়েছে নেহার ফোনে,আর নেহার সাথে আমার ঘুম টা ও নষ্ট হয়ে গেলো,,

নেহা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মিমের আম্মুর কান্নার আওয়াজ ভেসে আসলো,,,

মিমের আম্মু -নেহা আমার মেয়েটাকে বাচাও(কাঁদতে কাঁদতে,, আর বিয়ের আগে নেহা বেশ কয়েকবার মিমের বাসায় গেছে,তাই মিমের আম্মুর সাথে ভালো পরিচিত আছে)

নেহা- মিমের কি হয়েছে আন্টি,, 

-মিম আত্মহত্যার চেষ্টা করছিলো,এখন হাসপাতালে আছে,তোমার সাথে কথা বলতে চায়,,

নেহা-কোন হাসপাতালে আছে ও,,

-অমুক হাসপাতালে,,, 

তারপর আমি নেহা হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দিলাম,কিছুদূর যেতেি আবার মিমের আম্মু ফোন দিল,কিন্তু এবার ফোন দিয়ে যা বললো,

তার জন্য আমি আর নেহা কেউ প্রস্তুত ছিলাম না।
কারণ এবার ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বললো,,,

-মিম আর আমাদের মাঝে নেই মা,,,(কাঁদতে কাঁদতে)

এদিকে নেহা মিমের মারা যাওয়ার কথা শুনে কিছুক্ষনের জন্য বাক শক্তি হারিয়ে ফেলে,,, 

চলবে,,,,

(সুস্থতা যে আল্লাহর কত বড় নেয়ামত, তা একমাত্র অসুস্থ হলেই বোঝা যায়,কয়েকদিন ধরে খুব অসুস্থ আছি,সবাই একটু দোয়া করবেন,আল্লাহ যেনো আমাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন। আর আমি ও আপনাদের জন্য দোয়া করি,এই ভাইরাসের সময় আল্লাহ যেনো সবাইকে সুস্থ রাখে,ভালো রাখে।)

Related Posts

No comments:

Post a Comment

Post Bottom Ad