S A Shahinul Akash
গত পর্বের পর থেকে।
ক্লাস শেষে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিলাম এমন সময় কয়েকটা মেয়ে ডাক দিলো। প্রথমে ভাবলাম অন্য কাউকে ডাকছে,,কিন্তু না। এতো আমাদেরই ডাকছে। কাছে গেলাম,,
প্রথম মেয়েঃ কলেজে নতুন?
আমিঃ জী
প্রথম মেয়েঃ হুম। তা সালাম কই রেখে আসছিস?
আমিঃ না মানে,,সালাম কাকুরে দেখেছিলাম দোকানে। এখন কি করছে জানি না☺
দ্বিতীয় মেয়েঃ ওই কি বললি? ফাজলামো হচ্ছে?
আমিঃ আরে আমি আপনাদের সাথে ফাজলামো কেন করবো? আপনারা আমার সালি হন নাকি?
ঠাসসসস✋✋✋
আমিঃ 😳😳😰
দ্বিতীয় মেয়েঃ কি বললি তুই?
আমিঃ মারলেন কেন?
প্রথম মেয়েঃ তো কি করবে তোকে আদর করবে? তোকে সালাম দেওয়ার কথা বলছে,,তুই এইসব কি বলছিস?
আমিঃ তো খুলে বলতে পারেনতো নাকি
অন্য একটা মেয়ে বললো,,,এই এইদিকে আয়। আমিও গেলাম।
মেয়েটাঃ কিরে খুব দেখতে মনে চায় তাইনা?
আমিঃ কি
মেয়েটাঃ কিছুনা। তুই এখন শার্ট খোল,
আমিঃ 😱😱😱 কি বলছেন,,
মেয়েটাঃ কানের নিচে এমন একটা মারবো সব ক্লিয়ার শুনতে পারবি। বললাম শার্ট খোল,,
আমিঃ দেখুন বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু,,আমি কিন্তু প্রিন্সিপাল স্যার এর কাছে যাবো
মেয়েটাঃ সরি সরি সরি,,ভুল হয়ে গেছে আমার। প্লিজ মাফ করে দিন আমাকে।😂😂😂।
আমিঃ 😁
মেয়েটাঃ দাত না কেলিয়ে এখন শার্ট খোল।
আমিঃ মানে?
মেয়েটাঃ কি ভেবেছিস,,প্রিন্সিপাল এর কথা বললেই আমি ভয় পেয়ে যাবো। যা গিয়ে বল আমার কথা। আমার নাম "তানজিনা" 😒😎
আমিঃ দেখুন আপনি যেই হন,,,আপনি কেন এমন করছেন
এর মধ্যেই কোথা থেকে কারিমার আগমন। যাক ভাভা কিছুটা সস্থির নিশ্বাস ফেললাম,,দজ্জাল হলেও বিপদে ঠিকি এসে হাজির।
কারিমাঃ এই কি হচ্ছে এইখানে?
তানজিনাঃ এইজে এই বেয়াদব ছেলেটাকে ধরলাম। এখন শার্ট খোলাবো
কারিমাঃ তাই নাকি? তাহলে তাড়াতাড়ি কর☺☺☺
আমিঃ ((মনে মনে)) ডাইনী তোরে আমি দেখে নিবো,,,কোথায় এদের হাত থেকে আমাকে বাচাবি তা না,,আরো ওদের সাথে মিশে গেলো,,যেনো আমাকে চিনেই না😡😠😠😠
তানজিনাঃ কিরে দাড়িয়ে আছিস কেনো? খোল
আমিঃ ইয়ে মানে আপু,,একটা কথা বলার ছিলো
কারিমাঃ কথা পরে আগে শার্ট খোল,,
আমিঃ 😡😡((তোমাকে আমি পরে দেখতেছি,,আগে এদের থেকে মুক্তি পাই)) না মানে কথাটা আগেই শুনতে হবে,
তানজিনাঃ ওকে,,বল
আমিঃ আপু আমার জীবনের একটা চরম সত্যি কথা,,,আমি যখন ছোট ছিলাম তখন এক হুজুর বলেছিনেন আমি যখন ১৮+ হবো তখন যদি কোনো প্রাপ্ত বয়স্ক মেয়ে আমাকে দেখে,, মানে আমাকে জামা কাপড় ছাড়া দেখে ফেলে তাহলে তার সাথেই আমার বিয়ে দিতে হবে। নয়তো আমাকে বাচানো যাবে না😢😭। তাই বলছিলাম আপু আমাকে আপনারা বাচতে দিন😭😭😭😭 আমি মরতে চাই না। জানি আপনি আমাকে বিয়ে করবেন না,,,কিন্তু আমিতো মরে যাবো😭😭😭
সবাইঃ 😱😱😱😱
কারিমাঃ মিথ্যে কথা বলার আর জায়গা পেলি না?
আমিঃ আপু কেউ এইসব বিষয় নিয়ে মিথ্যে কথা বলতে পারে বলুন?
তানজিনাঃ সত্যি বলছিসতো??
আমিঃ ২০০% সত্যি।।😰
তানজিনাঃ ওকে,,তাহলে এখনি চল আর একটা রুমের মধ্যে তুই শার্ট খুলে আমাকে দেখাবি☺
আমিঃ মানে?😱😱
তানজিনাঃ হুম,,আমি তোকে বিয়ে করতে রাজী।। তুই দেখাবি আমাকে
আমিঃ কিন্তু আপু
তানজিনাঃ আবার কিসের কিন্তু। তুই না বললি কোনো মেয়ে দেখে ফেললে তাকে তোর বয়ে করতে হবে। তাই সবাইকেতো আর বিয়ে করতে পারবি না,,আমি তোকে বিয়্র করবো। তুই আমাকেই দেখা
আমিঃ না😭😭
তানজিনাঃ কেনো এখন আবার কি হলো
আমিঃ আমি আপনাকে বিয়ে করবো না😒😒
তানজিনাঃ কেনো
আমিঃ আমার ইচ্ছে আমি করবো না,,😡
তানজিনাঃ এই ওকে ধরে নিয়ে যা আর একটা রুমের মধ্যে ঢুকা
আমার দিকে আগাতে আসতেই দিলাম এক দৌড়। ক্লাস রেখেই বাসার দিকে ছুটলাম। ভাভাগো কি ডেঞ্জারাস মেয়েরে,,,আমার মতো একটা নিরিহ বাচ্চা ছেলেকে জোর করেই সব ছি ছি ছি,,,মিথ্যে কথা বললাম তাতেও কাজ হলো না।। যাক বাচলাম
বাসায় চলে গেলাম। বাসায় যেতেই মামির সামনে পড়লাম।
মামিঃ কিরে বাবা তুই এতো তাড়াতাড়ি চলে এলি,,কারিমা কই?
আমিঃ মামি কি বলবো। যাওয়ার সময় আমাকে রাস্তায় একা ফেলেই চলে গেলো,,কলেজে একাই গেলাম ভালোভাবে চিনি না,,,অনেক কষ্টেই গেলাম। যাওয়ার পরে দেখি সে ক্লাস না করে বাহিরে আড্ডা দিচ্ছে আর একটু পরে কয়েক বান্ধবী মিলে কোথায় যেনো গেলো। আমাকে দেখেও না দেখার মতো করে চলে গেলো,,,মনে হলো ও আমাকে চিনেই না😭😭😭😭
মামিঃ কি????? আজকে তোর মামা আসুক বাসায়। ও কলেজে গিয়ে এইসব করে,,,
আমিঃ মামি থাক ওরে কিছু বইলো না,,,তাহলে ভাববে আমি তোমাকে এইসব বলে দিছি। যানোইতো ও অনেক রাগি,,, পরে আবার আমার উপরে রাগ দেখাবে😰😰
মামিঃ তুই চিন্তা করিস না,,আসুক আজকে বাসায়।
আমিঃ আচ্ছা মামি আমি রুমে গেলাম
রুমে গিয়ে প্যান্টের উপর দিয়ে একটা লুঙি পরে ডান্স শুরু করলাম। লুঙি ডান্স😎😎। দেখো এখন কেমন লাগে,,,খুব মজা নেওয়া হচ্ছিলো তখন তাইনা?? আজকে আসো তুমি 😂😂😂। আমার সাথে পাংগা নেওয়ার ফল বেশি ভালো হয় না😎
বিকালে তিনি বাসায় আসিলেন😁। মামি কথা বলিনেন না। সন্ধায় মামা বাসায় আসিলেন,,খাওয়ার সময় একত্রে একটা মিটিং ডাকা হলো।
আমি চুপচাপ খাচ্ছি আর মনে মনে বলছি,,""কখন বিচার কার্য শুরু হবে। আমার আর তর সইছে না""😂😂। মামি বলে উঠলেন,,
মামিঃ কারিমার বাবা,,তোমার মেয়ের কোনো খোজ খবর আছে তোমার কাছে?
কারিমাঃ 😱😱😱
মামাঃ কেনো কি হয়েছে? আমার মামুনিতো সব বুঝে,,
মামিঃ জানো আজকে কি কি করেছেন??
মামাঃ না বললে জানবো কিভাবে??
মামিঃ আপনার মেয়ে সকালে যাওয়ার সময় আমার লক্ষি ছেলেটাকে রাস্তায় ফেলে চলে গেছে,, ছেলেটা এখনো চারপাশ ভালো করে চিনে না। কিভাবে পারলো ওকে একার রেখে যেতে?
মামাঃ কারিমা সত্যি নাকি?
কারিমাঃ আব্বু,,,,,
আমিঃ মামা থাক বাদ দিন,,,আমি ছেলে মানুষ। চিনিনা তাতে কি হয়েছে,,চিনে চলে গেছিতো। সমস্যা হয়নিতো
মামাঃ আমি তোমাকে বলেছিলাম আকাশ কে প্রতিদিন নিয়ে যাবে আবার নিয়ে আসবে। তুমি একাই কেনো গেলে?((একটু ধমক দিয়েই বললো))
কারিমাঃ আব্বু,,,,😰😰
আমিঃ মামা থাক বাদ দিন। আচ্ছা সমস্যা নেই। কালকে থেকে না নিয়ে গেলেও হবে আমি একাই যেতে পারবো।
মামাঃ না,,,,,তোমাকে সাথে করেই যেতে হবে। কি বললাম মনে থাকবে?? ((ধমক দিয়ে))
কারিমাঃ হ্যা আব্বু😰
আমার আনন্দ দেখে কে😂😂। মনে চাইতেছে ছাদে গিয়ে লুঙি খুলেই লুঙি ডান্স দেই😂😂। দেখো এখন কেমন লাগে,,আমার সাথে পাংগা।
যাইহোক খাওয়া দাওয়া সেরে রুমে গেলাম,,,একটু পরেই তাহার আগমন আমার কক্ষে😁
আমিঃ হে বৎস কি তোমার অশান্তির কারন,,,,খুলে বলো আমাকে। আমি সব নিজ চক্ষে দর্শন করিতে চাই😂😂
কারিমাঃ আকাশ ((এতো জোরে চিৎকার মনে হলো ভুমিকম্প হচ্ছে))
লাফ দিয়ে খাট থেকে নেমে গেলাম,,ভয়ে আমি শেষ।
আমিঃ আপ্পু কি হয়েছে এমন করে চিৎকার করছো কেনো😢
কারিমাঃ ওই আমি তোকে কখন রেখে গেলাম। তুই মিথ্যা কেনো বললি?😠😠 আজ তোকে আমি মেরেই ফেলবো
আমিঃ ওও এই কথা। দেখো তুমি কলেজে যা করেছো আর আমি বাসায় যা করলাম তাতে সব কাটাকাটি।। এখন তুমি আমার রুম থেকে আসতে পারো
দৌড়ে এসেই আমার চুলে আক্রমণ। প্রায় সব তুলে ফেলছিলো। আর না পেরে দিলাম মামা বলে ডাক। ওমনি চুল ছেড়ে দিলো আর আমার মুখে হাত চেপে ধরলো,,
কারিমাঃ একদম চিৎকার করনি না। মেরে ফেলবো তাহলে
আমিঃ ওকে,,
তারপরে রাগ দেখিয়ে চলে গেলো,,আর বলে গেলো এইটার শোধ সে নিয়েই ছাড়বে। আমিও কম কিসে,,আমিও ফিডব্যাক দিয়েই দিবো😂😂😂
পরেরদিন কলেজে গেলাম একসাথেই। ভেবেছিলাম কালকের সেইটা ঘটনা কালকেই শেষ হয়ে গেছে,,এখন দেখছি না। ঘটনা সেখানেই আছে😭😭
(চলবে........)



No comments:
Post a Comment