# Writers_Asif
-- এই গুলো ভিষন প্রয়োজন ছিল?(আমি)
-- অই সময় ত,,,।এগুলোর কি দরকার ছিল বললেন।।(রিমি মুখ ভেংচি দিয়ে)
মোবাইল্টাও দেখছি খুব দামী রেডমি ৭।সাথে রিমির রেজিস্টার করা নতুন সিম।আর বাসায় ত ওয়াইফাই আছেই। সময় টা না হয় কেটে যাবে?
কিন্তু একটা মানুষ কতক্ষন ঘরবন্ধি থাকতে পারে।
দুপুরে গোছল করার সময় হয়ে গেছে।।রিমি এনে দেওয়া লুঙ্গী নিয়ে ওয়াশরুমে গেছি গোছল করতে।।বলতে ভুলে গেছি রিমিদের এডজাস্ট করা ওয়াশরুম।তাই তেমন সমস্যা হয়নি।তার পর ও রিমি জানতে পারলে বকতে পারে।বলছিল গোছল করার সময় রিমি ওয়াশরুমে এগিয়ে দিয়ে আসবে।।তাছাড়া সাপোর্ট এর জন্য দুটু (সরি মনে আসছে না এটার নাম) ভর দিয়ে চলার জন্য রিমি এনেছিল কিছুক্ষন আগে।এখন মনে হয় হাটাতে পারবো আমি একাই।।
গোছল করে,,,বের হয়ে দেখি রিমি রুমে বসে আছে।আমাকে দেখে রাগ দেখিয়ে বলছে?
-- আপনি একা একা কেন হাটছেন।যদি পায়ে ব্যাথা লাগে ত?(রিমি)
-- আপনি তো (সরি নিজ দ্বায়িত্বে বুজে নেন।(সাপোর্টার) এনে দিছেন।আমার মনে হয় কেউ হেল্প করতে হবে না চলতে পারবো?,,(এগিয়ে যাওয়ার আগেই রিমি উঠে এসে আমার হাত ধরলো)
-- বেশি বুজেন না?আসুন।।(কি রাগ দেখাচ্ছে।।মনে হচ্ছে কত বছরের পরিচয়)
আসলে ভালো মানুষ গুলো এমনই হয়। ওরা ধনী, গরিব,বড়,ছোট কিছু বুজে না।ওরা বুজে শুধু মানুষের বিপদে এগিয়ে যেতে হবে।আর ভালো মানুষ গুলো অল্পতেই মানুষকে আপন করে নিতে পারে।কারো কারো চোখে এগুলো,,খারাপ দেখায়।আসলে এই গুলোই মানব প্রেম।
-- একটা কথা বলবো?(আমি)
-- জ্বি বলেন?(রিমি)(ততক্ষনে বিছানায় বসে)
-- রুমে থাকতে থাকতে কেমন যেন লাগছে।এমনেতেই মন খারাপ আব্বু,আম্মুর জন্য।আজ বিকেলে কি আপনাদের ছাদে নিয়ে যাবেন?(আমি)
-- আপনাকে ত এত হাটা মানা করছে।।বারান্দায় বসে গল্প করবো। মন ভালো হয়ে যাবে অকে?(রিমি)
-- আচ্ছা,,ঠিক আছে।।(আমি)
-- আচ্ছা,,,আমি খাবার নিয়ে আসছি,,,প্রস্তুত থাইকেন?(রিমি খাবার আনুতে চলে গেছে)
বুজি না,,এমনও ভালো,,মিশুক মেয়ে হয়?আপনাদের কি মনে হচ্ছে এগুলো শুধু গল্পেই সম্ভব তাই না?না এগুলো সম্ভব আমার সাথে এমনই হচ্ছে।।
দুপুরের খাবার খেয়ে নিলাম।,,আমি যেই রুমে থাকি এখানে বারান্দা ও আছে আজ প্রথম জানলাম,,,।
বিকেলে রিমি আসলো গল্প করার জন্য,,,
-- কি করছেন?( রিমি)
-- কিছু না,,সুয়ে আছি?(আমি)
-- বারান্দায় যাবেন না?(রিমি)
-- না,,,রুমেই থাকি,,,পা টা যত তারাতারি ভালো হয় মুক্তি? (ভেবে দেখলাম এমনেই অনেক কষ্ট হচ্ছে এদের,,,এখন হাটতে গিয়ে যদি পায়ে ব্যাথা পেয়ে নেই।।)
-- আচ্ছা,,আপনি কি লেখাপড়া করেন?(রিমি)
-- হুম,, কলেজে উঠছিলাম?(মন খারাপ করে)
-- আমিও ত,,ভালোই হলো আমরা তাহলে ফ্রেন্ড অকে?(রিমি)
-- কি বলেন আপনার সাথে।। (আমি)
-- কেন আমাকে পছন্দ হচ্ছে না?(রিমি মন খারাপ করে)
-- কি বলেন আপনার মত মেয়ে হয় নাকি?(আমি)
-- তাহলে তুমি করে বলবা অকে,,,(রিমি)
-- আমি আপনিই বলবো আপনি তুমি বইলেন।।
-- না ফ্রেন্ডকে কখনো আপনি বলা যায় না।(রিমি)
-- আচ্ছা তুমিই বলবো?(আমি)
রিমির সাথে গল্প করতে করতে রিমির জিবনের খারাপ সময়ের কথা সুনতে পাই।।রিমির জিবনের গল্পটা খুবই কষ্টের।যা সুনে চোখের কোনে পানি জমে যায়।হয়তো প্রতিটি মানুষের জিবনে এরকম একটা গল্প থাকে।কেউ কেউ প্রকাশ করে।কেউ বলতে পারে না নিজের ভিতর কবর দিয়ে দেয়।,,
রাত তখন ৯ টা খাওয়া দাওয়া শেষ করে ভাবিকে আমার নতুন নাম্বার থেকে কল দিলাম।কিন্তু ভাবির নাম্বার বন্ধ দেখাচ্ছে।অনেকবার ট্রাই করছি কিন্তু কোনো কাজে আসছে না।নাম্বার বন্ধ দেখাচ্ছে।হয়তো মোবাইলে চার্জ নাই।তাই রেখে দিলাম,,বাসায় ত আর কাউকে ফোন দিয়ে কথা বলার মত অবস্থায় নাই।।
সত্যি বলতে আমার মায়ের কন্ঠটা সুনতে খুব মনে পড়ছে।,,আসলে যে যতটা আপন তার থেকে পাওয়া কষ্টটা অনেক বেশি হয়।যা অনেক সময় সহ্য করতে পারা যায় না।।।আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে,,আম্মু হয়ত কখনো ছেলের এত টুকু অপরাধ করতে দেখেনি।কিন্তু যখন আম্মু এই রকম জগন্য কাজ করতে দেখে।হয়ত কলিজা পুরে গেছিলো। আম্মু পারে নাই নিজের চোখে দেখে বলতে আমার ছেলে এমন না। সে এমন করতে পারে না।
আমি যখন রাতে,পড়তে পড়তে অনেক রাত করে ফেলতাম আম্মু আমার রুমে এসে বসে থাকতো।কখনো দুধ গরম করে দেয়।কখনো কফি এনে দেয়।
যদি কখনো বললাম আম্মু আজ খাবো না ভালোলাগছে না।আম্মু আমাকে নিজের হাতে খাইয়ে দিত।আর বলত রাতের খাবার না খেয়ে ঘুমাতে নেই।
খেতে বসলে সবচেয়ে ভালো খাবারটা আমাকে দিতো।আব্বুর দেওয়া হাত খরচের পরও আম্মু অনেক গুলো টাকা ধরিয়ে দিত।।আর বলতো আমার ছেলেটা না খেয়ে সুকিয়ে যাচ্ছে।।
আজ মায়ের আদর গুলো খুব মনে পড়ছে।আম্মু বেচে থাকতেই আম্মু বলে ডাকার অধিকার হারিয়ে ফেলেছি।এর থেকে আর কষ্টের কি হতে পারে আমার জানা নাই।
হয়ত যাদের মা নেই তারাই বুজবে মা কে মনে পড়া কতটা কষ্টের।।
পরেরদিন সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে ভাবির নাম্বারে আমার কল দিলাম।।কিন্তু এখনো নাম্বারটা বন্ধ পাচ্ছি,,।ভাবির মোবাইল কি হলো।,,মন খারাপ করে বসে আছি,,,রিমি এসে,,
-- কি আসিফ মন খারাপ কেন?(রিমি)
-- ভাবির নাম্বারটা বন্ধ পাচ্ছি কাল রাত থেকে।(মন খারাপ করে)
-- মন খারাপ কইর না হয়তো মোবাইলে কিছু একটা হইছে।(রিমি)
-- কি জানি? (আমি)
-- আসিফ তোমার সাথে দেখা করতে আমার একটা ফ্রেন্ড এসেছে?(রিমি)
-- আমার সাথে কে দেখা করবে?(অবাক হয়ে)
-- আমার এক ফ্রেন্ড বললাম না?(রিমি)
-- কিন্তু আমার সাথে কেন?দেখা করবে?(আমি)
-- আমি তোমার কথা বলেছিলাম,, তোমার জিবনের গল্প বলেছিলাম।তোমার গল্প সুনে দেখার জন্য পাগল হয়ে। গেছে এমন ভালো মানুষকে না দেখে নাকি ঘুম হবে না।(রিমির কথা সুনে কেমন হাসি পাচ্ছে)
কিছু বললাম না,,,
রিমি মেয়েটাকে রুমে নিয়ে আসলো,মেয়েটার সাথে কথা হলো। খুব ভালোলাগলো কথা বলে। মানুষের কষ্ট বুজার মতো মন আছে।
বিকেলে ভাবিকে আবার ফোন দিলাম।কিন্তু একই অবস্থা বন্ধ পাচ্ছি।এভাবে কেটে গেলো দুই দিন কিন্তু ভাবির ফোন এখনো বন্ধ পাচ্ছি।।বাসার সাথে যোগাযোগ কি তাহলে একেবারে বন্ধ হয়ে গেলো।।????
চলবে,,



No comments:
Post a Comment