..…...
আরামে
একটা ঘুম দিলাম।
ঘুম ভাংলো ফোন এর শব্দে,
- হ্যালো?(আমি)
ওপাশ থেকে কথা বলতাছে না নাম্বার দেখে বুঝলাম নিলিমা। .
নতুন পর্ব শুরু,,,,,,,,,,,
,
- কি হইছে কথা বলতাছেন না কেনো?(আমি)
ওপাশ থেকে চুপচাপ তাই ফোনটা কেটে দিলাম।
আজব মেয়েতো বাসায় থাকতে মাথায় করে রাখতো আর
এখন কথাই বলে না।যাক ভালোই হইছে।
,
সারাদিন ঘুমানোর পর রাত্রি বেলা নিলয় আর আমি একটু ঘুরতে বেরুলাম। রাতের বেলা শহরটা খুব সুন্দর লাগে।
,
একটু পর নিলিমা
দিলো
- রাতে খাইছো।(নিলিমা)
- না।(আমি)
- খেয়ে নিয়ো।(নিলিমা)
- আমাকে নিয়ে ভাবতে হবেনা ওকে।(আমি)
- আচ্ছা।
অনেকক্ষণ ঘুরাঘুরির পর বাসায় ফিরলাম।
দুজনে ঘুমালাম।একটু পর ফোনটা বেজে উঠলো,
মাঝ রাতে ফোন করে ঘুম ভাঙানো মাথায় রাগ চাপলো,।
- কি হইছে এতো রাতে আবার?
(আমি)
- না মানে আপনি খাইছো কিনা? (নিলিমা)
- এইটা শোনার জন্য মাঝরাতে ঘুম ভাঙাইছেন?(আমি)
- হুমম
,
মেজাজ খারাপ হয়ে গেলো ফোনটা কেটে দিয়ে ঘুমালাম। ,
এভাবে কেটে গেলো সাতদিন।
ও প্রতিদিনই কল দিয়ে খোজ নিছে কিন্তুন্তু আমি নেই নাই। মনে হয় আমি ওকে ভালোবাসিনা। নইলে দুরে থাকার পর ও একটুও মিস করি নাই ওকে বরং আরো ভালো লাগছে একা থেকে।
,
আজকে চলে যাবো তখন ও ফোন দিলো,
- হ্যালো?(নিলিমা)
- হুমম।(আমি)
- তুমি আসবে কবে?(নিলিমা)
- আজকে কিন্তু আবার যদি আমার লুঙি ধরে অথবা আমাকে ডিস্টার্ব করেন তাহলে কিন্তু আবার চলে যাবো।(আমি)
- আচ্ছা সরি আর কখনো আপনাকে ডিস্টার্ব করবো না।(নিলিমা) ও হঠাৎ আপনি বললো।এমনিতেই বলছে হয়তো। আর কখনো ডিস্টার্ব করবে না মানে যাক ভালোই তো হলো।
আর প্যারা থাকবে না।
,
বিকেলে বাসায় চলে আসলাম। কিন্তু নিলিমাকে কোথাও দেখতে পেলাম না।
সে যাই হোক আমি ফ্রেস হয়ে ঘুমালাম।
রাতে খাবার টেবিল এ বসে পা টা উপরে তুলে রাখছি
যাতে লাথি না মারে সাতদিন এর লাথি আজকে হয়তো একবারে দিবে তাই।
কিন্তু এসব এর কিছুই হলো না নিলিমা আমাকে অবাক করে দিয়ে খেয়ে নিজের রুমে চলে গেলো। আমি ভাবলাম ভালোই হইছে । পরের দিন সকালে লুঙি চেক করলাম। না আজকে ঠিক যায়গায় ই আছে।তবে কি
সেদিন আমার কথায় ও কষ্ট পাইছে। আর পাইলেই কি আমারই তো ভালো হইছে।
,
সকালে খাবার টেবিল এও লাথি দেয় নাই।
কলেজ যাওয়ার সময় ভাবলাম রিক্সায় যাবো।
আমি রিক্সা নিয়ে বসলাম। কিন্তু ও বসলো না ও আরেকটা রিক্সা নিয়ে গেলো।
,
আমার জিবনে এর চাইতে বেশি অবাক কোনোদিন হইনাই।
কলেজে গিয়ে আমি ওর সবচেয়ে অপছন্দের কাজটা করতে লাগলাম। একটা মেয়ের সাথে কথা বলতে লাগলাম কিন্তু ওর কোনো রিয়েকশন নাই।
,
এমনকি আসছি থেকে এ পর্যন্ত একটা কথাও বলে নাই ।
আমি এখন কেমন যানি ফিল করতাছি ওকে।
মিস করতাছি ওকে।
হঠাৎ মনে হলো ওর সাথে তো অনেক খারাপ আচরন করেছি
তাই হয়তো এমন করছে।
আমি একবার ভাবলাম এটা কি ভালোবাসা নাকি মায়া।
দেখি কি হয়।
কলেজ থেকে বাসায় ফিরার সময় ইচ্ছা করেই রিক্সা না নিয়ে হেটে আসলাম।
ও ঠিকই রিক্সায় করে গেলো। আগে আমার সাথে রিক্সায় যাবার জন্য কত কি করছে আর এখন একাই চলে গেলো।
কেনো যানি প্রচন্ড রাগ উঠতাছে ওর ওপর।
,
বাসায় গিয়ে মাকে বললাম,
- মা নিলিমার কি হইছে?(আমি)
- কি হবে কিছুই না?(আম্মু)
- তাহলে আমার সাথে কথা বলেনা আমার রুমে যায়না কেনো?(আমি) - তুই মানা করে দিছোস তাই।(আম্মু) - আচ্ছা।
বুঝতে পারলাম আম্মু আছে ওর সাথে। যাই হোক এবার কিছু একটা করতে হবে ভালো
লাগতাছে না ।
পরের দিন সকালে উঠে ওর রুমে গেলাম।
গিয়ে দেখি কেউ নাই।
এতো সকালে কোথায় গেলো।
আমি ব্রাশ নিয়ে ওয়াশরুমে গেলাম।
গিয়ে দেখি নিলিমা কাদতাছে, .
- চলবে,,?



No comments:
Post a Comment