S A Shahinul Akash
গত পর্বের পর থেকে।
বিকালে লেকের পাড়ে দাড়াই আছি। আসলে দাড়াই না, অপেক্ষা করছি একজনের জন্য। অনেক রাগ উঠতেছে আসতে দেরি দেখ।
অবশেষে তাহার দেখা মিললো,
এনামুলঃ কিরে কখন আসলি?
আমিঃ এইতো এখনি আসলাম। ১ ঘন্টার মতো হবে। সমস্যা নেই। কি অবস্থা তোর
এনামুলঃ কিরে কিছু হয়েছে তোর? ঠিক আছিসতো তুই?
আমিঃ আরে আমার আবার কি হবে।
এনামুলঃ না মনেতো হচ্ছে তুই ঠিক নেই। যে কারোর জন্য ১ মিনিট অপেক্ষা করতে গেলে অস্থির হয়ে পড়ে। সে আজকে আমার জন্য ১ ঘন্টা দাড়াই আছে
আমিঃ আরে বেপার না। চল হাটি
এনামুলঃ আমার কেমন যেনো ভয়+ডাউট লাগছে
আমিঃ এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে
এনামুলঃ আচ্ছা চল
হাটতে হাটতে একটা পজিশনমত যায়গায় নিয়ে দিলাম এক ধাক্কা। আর ও শোজা পানিতে। আমি আগেই জানি ও সাতার যানে না, দেখলাম বেশ পানি খাচ্ছে তখন টেনে তুললাম
বেশ ভালোই পানি খাইছে😁। উপরে তোলার পরে ইচ্ছা মতো কিল, ঘুসি✊👊 বসাইলাম। আসলে অনেক দিনের জমানো রাগ। তবুও কমতেছে না
আর কিছু না বুঝেই মাফ চাওয়া শুরু করলো। আমিও একটু থেমে নিলাম।
আমিঃ আচ্ছা এখন বল আমি তোকে মারছিলাম কেনো?
এনামুলঃ 😲😲 কেনো মারছি মানে? সেটা আমি তোকে জিজ্ঞেস করবো
আমিঃ হুম এইটা আমিই তোকে জিজ্ঞেস করলাম। বল কেনো মারলাম?
এনামুলঃ 😤😤
আমিঃ এখন ভালোই ভালোই সব সত্যি কথা শিকার করবি। নয়তো এইবার হাত পা বেধে পানিতে ফেলে দিবো😠😠
এনামুলঃ ভাই বল। সব বলবো। আর মারিস না😭😭
আমিঃ তমার ব্যাপারে সব খবর কারিমাকে কে দিতো?
এনামুলঃ আমি😰
আমিঃ কেনো?
এনামুলঃ আছে। কারন আছে
আমিঃ সেটাই জানতে চাচ্ছি আমি
এনামুলঃ আসলে আপু তোকে অনেক ভালোবাসে
আমিঃ 😱😱😱😱😱
এনামুলঃ আমিও তোর মতোই শক খাইছিলাম। যখন আপু আমাকে ডেকে নিয়ে সব বললো
আমিঃ কি বলছিস। কবে বললো এইসব?
এনামুলঃ তমার সাথে তোর দেখা হওয়ার অনেক আগেই আমাকে এইসব বলছিলো। আর এটাও বলছে, সে তোকে অনেক আগে থেকেই ভালোবাসে। কখনো বলার মতো পরিস্থিতি হয়ে উঠে নাই, তাই তোকেও বলা হয় নাই। কিন্তু সত্যি আমি নিজে তোর জন্য তার মধ্যে যতটুকু ভালোবাসা দেখছি। আমার মনে হয় কেউ তোকে এতোটা ভালোবাসবে না
আমিঃ 😲😲😲
এনামুলঃ যখন তমার কথা তাকে বললাম তখন সে কতটা কান্না করছে সেটা আমিই জানি।
আমিঃ কি বলছিস এইসব। আমিতো কিছুই জানি না
এনামুলঃ এটাইতো তোর প্রবলেম। এতো কাছে থেকেও কখনো তুই বুঝতে পারিসনি তার ভালোবাসা।
আমিঃ কিন্তু এটা কিভাবে সম্ভব তুই বল
এনামুলঃ আমিও জানি নারে। কিন্তু আমার মনে হয়, আপুর ভালোবাসা তুই যদি ফিরিয়ে দিস হয়তো আপু কিছু একটা করে ফেলতে পারে। এমনিতেই যেই রাগি
আমিঃ হুম। কিন্তু এইটা কিভাবে সবাই মেনে নিবে। আর আমিও কখনো তাকে এই চোখে দেখিনি
এনামুলঃ আরে আগে কখনো দেখিসনি কারন আগে এইসব জানতি না। এখনতো জানিস, এখন থেকে ভালোবাসার চোখে দেখবি☺
আমিঃ বাদ দে। এখন এইসব কথা বলতে ভালো লাগছে না। আমি বাসায় গেলাম
এনামুলঃ হ্যা মাঝখানে থেকে আমি মার খাইলাম
আমিঃ বাসায় যা, নয়তো আবার মার দিবো এখন
বাসায় চলে আসলাম। ভিতরে ঢুকতে দেখি আপু ড্রয়িংরুমে বসে টিভি দেখছে। এতো মনযোগ দিয়ে টিভি দেখছে যে কেউ বাসায় ঢুকলো সেই দিকে কোনো খেয়াল নেই। আমিও কিছু না বলে তার সামনে দিয়ে রুমে চলে গেলাম। যাওয়ার আগে দরজার সামনে থেকে একবার পেছনে তাকালাম। দেখি তাকিয়ে আছে আমার চলে আসার দিকে। আমি রুমে ঢুকে পড়লাম
বসে বসে ভাবছি এনামুল এর বলা কথা গুলো নিয়ে। সত্যি কি তাহলে আপু আমাকে ভালোবাসে?
এনামুল যা বললো সেটা যদি সত্যি হয় তাহলে আমি শেষ। এই মেয়ে এমনিতেই যা করতে পারে, এখন যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসে তাহলে আমাকে আরো চোখে চোখে রাখবে।
দুপুরে ঘুমিয়ে ছিলাম আর বিকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। দেখি সেখানে কারিমা আগেই বসে আছে। আমি ওকে দেখে আবার নিচে নামতে গেলাম
কারিমাঃ এই আকাশ কোথায় যাচ্ছিস?
আমিঃ না মানে আপু আমার একটা কাজ আছে তাই
কারিমাঃ এইদিকে আয়
আমিঃ কাজটা জরুরি ছিলো
কারিমাঃ তোকে আসতে বললাম না?
কাছে গেলাম আমি,,,
আমিঃ হুম বলো
কারিমাঃ আমাকে দেখে পালাচ্ছিস কেনো?
আমিঃ কই, আমি কেনো পালাবো
কারিমাঃ তাহলে চলে যাচ্ছিলি কেনো
আমিঃ একটা কাজ,,
কারিমাঃ হইছে থাক আর বলতে হবে না
আমিঃ 😕
কারিমাঃ বস এখানে
কিছুক্ষন চুপ করে বসে ছিলাম। তারপরে কারিমা বলতে শুরু করলো
কারিমাঃ আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি?
আমিঃ এতে আবার অনুমতি নেওয়ার কি আছে, বলো
কারিমাঃ আচ্ছা তমাকে তুই ভালোবাসিস?
আপুর কথা শুনে পুরাই অবাক। নিজেও বুঝতে পারছি না, সত্যি কি আমি তমাকে ভালোবাসি নাকি ভালোলাগে। কিছু না বলেই চুপ করে আছি
কারিমাঃ কি হলো বলছিস না কেনো
আমিঃ না মানে,,
কারিমাঃ শুধু হ্যা ওর না তে উত্তর দে
এইটাই সুযোগ, দেখি সত্যিটা কারিমার মুখ থেকে বের করতে পারি কিনা। আমিও হ্যা বলে দিলাম
আমিঃ হ্যা ভালোবাসি
কারিমাঃ কি বললি?
আমিঃ তুমিইতো সত্যিটা জানতে চাইলে
কারিমাঃ কেনো ভালোবাসিস?
আমিঃ ওকে আমার অনেক ভালো লাগে তাই
কারিমাঃ ওইটা কোনো মেয়ে হলো? কি দেখে তোর ওকে ভালো লাগলো?
আমিঃ কি বলো তমাকে তোমার মেয়ে মনে হয় না?
কারিমাঃ আমি বললাম ওইটা ভালো লাগার মতো মেয়ে হলো নাকি। কি চয়েজ তোর
আমিঃ তা আমি কি হিরের টুকরো ছেলে। আমার কাছে তমা ঠিক আছে আমার জন্য
কারিমাঃ তুই হিরের টুকরো হবি কেনো। তুইতো পিতলের টুকরো😂। তবে তমা তোর জন্য ঠিক মেয়ে না। তোদের মানায় না
আমিঃ কেনো? আমার কাছেতো সব ঠিকি মনে হচ্ছে। আর অনেক সুন্দরীও☺☺
কারিমাঃ 👋
আমিঃ মারলে কেনো😢
কারিমাঃ ইচ্ছে হলো তাই। আর ও সুন্দরী কে বললো তোকে?
আমিঃ কারো বলতে হবে কেনো। আমার চোখ আছে না?
কারিমাঃ তোর চোখ নাই। ওই দুটো গর্ত😡। ওর থেকেও কত সুন্দরী সুন্দরী মেয়ে আছে। তাদের মধ্যে কাউকে ভালো লাগে না? কি একটা মেয়ে পছন্দ হইছে😒
আমিঃ ওর থেকে সুন্দরী মেয়ে কোথায় পাবো, আর এতো সুন্দরী মেয়ে আমার সাথে প্রেম করবে না। আর বেশি সুন্দরী মেয়েদের ভাব একটু বেশি
কারিমাঃ আল্লাহ চোখ দিছে চারপাশে একটু তাকিয়ে দেখিস, ওর থেকেও সুন্দরী মেয়ে পাবি। আর সব সুন্দরী মেয়েরা ভাব দেখায় না। ভালো মেয়েও আছে
আমিঃ চারপাশে কই পাবো। পাশেতো তুমি আছো
কারিমাঃ কেনো আমি সুন্দরী না?
আমিঃ হ্যা তুমিও সুন্দরী। কিন্তু মনে হচ্ছে তোমার থেকে তমা আরো বেশি সুন্দরী 😁
কারিমাঃ 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
আমিঃ আরে আরে রাগ করছো কেনো? তুমিতো ওর থেকেও বেশি সুন্দরী
কারিমাঃ একদম মিথ্যা বলবি না
আমিঃ সত্যি বলছি। তুমি ওর থেকেও বেশি সুন্দরী, কিন্তু,,,,
কারিমাঃ আবার কিন্তু কি
আমিঃ না মানে তুমি ওর থেকে বেশি সুন্দরী এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি বললা প্রেম করার জন্য সুন্দরী মেয়ে লাগবে। তুমি সুন্দরী ঠিক আছে, তোমার সাথেতো আর প্রেম করা যাবে না
কারিমাঃ কেনো যাবে না?😲
আমিঃ একেতো তুমি আমার সিনিয়র আর দ্বিতীয় তুমিতো আমার বোন হও
কারিমাঃ সিনিয়র তো কি হইছে? মেয়েরা সিনিয়র ছেলেকে বিয়ে করে তাহলে ছেলেরা কেনো পারবে না? আর আমিকি তোর থেকে খুব বড় নাকি, মাত্র ১ বছরের সিনিয়র। আর কি বললি, আমি তোর বোন। ওই আমিকি তোর মায়ের পেটের বোন নাকি যে আমাকে বিয়ে করা যাবে না😡
আমিঃ না মানে আমি,,,
কারিমাঃ কি মানে মানে করছিস,,যা বললাম ঠিক বলছি আমি
আমিঃ তাহলেকি তুমি বলছো আমি তোমার সাথে প্রেম করবো?
কারিমাঃ আমি এইটা আবার কখন বললাম
আমিঃ তো এতখন কি বললা
কারিমাঃ আমিতো কথার কথা বললাম
আমিঃ ও তাহলে তুমি বলছো অন্য ভালো কোনো মেয়ে খুজে নিতে
কারিমাঃ আমি এইটা বলছি তোকে?😠😠
আমিঃ আরে কি আজব। তুমিতো দেখছি কিছুই বলো নাই। আচ্ছা তুমি তাহলে একটা মেয়ে খুজে দাও
কারিমাঃ আমি কেনো দিবো? তোরটা তুই খুজে নে😒😒
আমিঃ আমিতো খুজে নিলাম। তমা,☺
কারিমাঃ আর একবার ওই মেয়ের নাম আমার সামনে নিবি তো তোকে আমি খুন করবো😡
আমিঃ 😵😵
কারিমাঃ এই যাতো ভাগ এখান থেকে। ভালো লাগছে না আমার
আমিঃ আমি কই যাবো
কারিমাঃ তুই থাক আমিই যাই
বলেই রাগ দেখাতে দেখাতে চলে গেলো। তবে কিছুটা সিয়র হলা তার কথা শুনে যে এনামুল যা বললো তা সত্যি। কিন্তু এই কথাতো আমি ওর নিজের মুখ থেকেই শুনতে চাই। যেই ভাবেই হোক আমি ওর মুখ থেকেই বের করে ছাড়বো।
রাতে শুয়ে শুয়ে দারুন একটা প্লান করে নিলাম। মনে হচ্ছে এতেই কাজ হবে ১০০%
(চলবে.......)



No comments:
Post a Comment