Post Top Ad

Post Top Ad

পরিপূর্ণতা

পরিপূর্ণতা #পার্ট_৩


Md_Mojnu_Islam

আচ্ছা নেহা আসলে কি চায়,আসলেই কি ও প্রেগন্যান্ট,
নাকি মজনুর কোন পরিক্ষা নিচ্ছে,নাকি এর পিছনে অন্য কোন রহস্য লুকিয়ে আছে,,,,

এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পরে মজনু, আর নেহা এদিকে বিছানায় শুধু এপাশ ওপাশ করছে,কোন ক্রমেই যেনে নেহার আজকে ঘুম ধরছে না।

সকালে নেহা মজনুর জন্য এক কাপ চা আর নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসে,

চা খেতে খেতে দুজন দু'জনার দিকে অপলকভাবে চেয়ে আছে, চোখের পলক পরার কোন নাম গন্ধ নেই।

নিরবতা ভেঙে নেহা ই কথা বলা শুরু করল,,

নেহা-কাল রাতে আপনি সোফাতে ঘুমিয়ে ছিলেন কেন, আমি কি কাল আপনাকে বলছিলাম সোফাতে ঘুমাতে,,

মজনু-এমনিতেই,তার আগে এটা বল তুমি কাল সারারাত জেগে ছিলে কেন,,(আসলে নেহার চোখ দুটো লাল টকটকে আর চোখের নিচে অল্প একটু কালো দাগ হয়ে আছে, যেটা দেখেই মজনু বুঝতে পারছে)

নেহা-আপনি কিভাবে জানলেন,তার মানে আপনি ও সারারাত জেগে ছিলেন(মিষ্টি একটা হাসি দিয়ে)

আসলে মজনু ও কাল সারারাত জেগে ছিল,নতুন বউ থাকতে সোফায় কিভাবে ঘুম আসা যায়।

মজনু-না মানে ইয়ে,,নাস্তা করব চলো(কিছুটা অপ্রস্তুত ভাবে)

নেহা-হুম চলুন,,

তারপর মজনু আর নেহা নাস্তা করল,মজনুর খুব ইচ্ছা করছে নেহাকে ছাঁদে নিয়ে যাওয়ার জন্য।

মজনুর মনের কথাটা নেহা মনে বুঝতে পারছে,সেজন্য নেহাই বলে উঠলো,,

নেহা-চলুন ছাঁদে যাব,সকালের পরিবেশ টা অনুভব করব।

মজনু-হুম চল।

ছাঁদের উপর বড় একটা ছাতার নিচে বসে আছে মজনু আর নেহা,

নেহার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে নেহা কিছু বলতে চায় মজনুকে,কিন্তু কোন একটা ভয়ের কারণে বলতে পারছে না।

মজনু-তুমি কি কিছু বলতে চাও,,,

নেহা-হ্যা মানে না,হ্যা বলতে চাই(ভয়ে ভয়ে)

মজনু-হুম বলো,,

নেহা-রাগ করবেন না তো,

মজনু-না রাগ করবো না,বলো,,

নেহা-আসলে বাসর রাতে আমি আপনাকে মিথ্যা কথা বলছিলাম,আসলে আমি প্রেগন্যান্ট না,,,(বলেই ভয়ে চোখ বন্ধ করে ফেলে)

মজনু-ওহহ,তো কেন মিথ্যা বলেছিলে,, (খুব সহজ ভাবে)

নেহা কিছুটা চমকে উঠে,এত সহজেই মজনু এটা মেনে নিবে সেটা ওর জানা ছিলো না।

নেহা-আচ্ছা তার আগে এটা বলুন,আমি প্রেগন্যান্ট জানা সত্বেও আপনি আমাকে মেনে নিলেন কেনো,,

মজনু-ভালোবাসি তাই,,

নেহা-একদিন একরাতেই ভালোবাসা যায় নাকি,,

মজনু-হুম যায়,ভালবাসতে বেশী সময় লাগেনা,আর ভালোবাসার কোন কারণ ও লাগেনা,কখন কাকে ভালোবাসা যায়,সেটা সে নিজে ও জানেনা।

নেহা-হুম এটা ঠিক।

মজনু-মিথ্যা কথা বলার কারণটা কি জানতে পারি,,

নেহা-আচ্ছা ধরুন, বিয়ের আগে আমার আর আপনার রিলেশন ছিল,একপর্যায়ে আপনি আমাকে ফিজিক্যাল রিলেশন করার জন্য চাপ দেন,আর আমি ও আপনাকে হারানোর ভয়ে আপনার সাথে ফিজিক্যাল রিলেশন করি,,

মজনু-ওয়েট ওয়েট,আমি এসব কখনই করতে বলতাম না,,

নেহা-আরে আগে পুরো ঘটনাটা শুনুন,, 

মজনু-হুম বল,,

নেহা-আপনার সাথে রুমডেট করার কয়েকমাস পর আমি জানতে পারি,আমি মা হতে চলছি,তাহলে কি আপনি আমাকে মেনে নিবেন।

মজনু-হুম অবশ্যই, কেনো নয়,আমিই যখন এতকিছু করব তাহলে তো মেনে নিতেই হবে।

নেহা-হুম ধন্যবাদ, আপনার মুখে এই কথা শোনার জন্যই আমার এতকিছু করা। 

মজনু-মানে(অবাক হয়ে)

নেহা-আপনার বেষ্টফ্রেন্ড এর নাম কি,,

মজনু-হাসান, কেন৷ 

নেহা-সে মিম নামে একটা মেয়ে কে ভালোবাসে,এটা জানেন,, 

মজনু -হুম এটা ও জানি।

নেহা-মিম প্রেগন্যান্ট এটা জানেন,,

মজনু-হোয়াট, কি বলছো তুমি এসব,মিম প্রেগন্যান্ট,,,(অবাক হয়ে)

নেহা-হুম মিম প্রেগন্যান্ট,এখন আপনার বন্ধু হাসান ভাইয়া মিমকে মেনে নিচ্ছে না,,,

চলবে,,,,,

Related Posts

No comments:

Post a Comment

Post Bottom Ad