Post Top Ad

Post Top Ad

পরিপূর্ণতা

পরিপূর্ণতা পার্ট_২


Md_Mojnu_Islam
নেহার কথা শুনে মূহুর্তেই মজনুর মনটা কাঁচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেলো,,,
মনের মধ্যে সদ্য জন্ম নেয়া রোমান্টিকতার আকাশটা ঘন কালো মেঘে ঢাকা পরে গেলো।
মনের মধ্যে একরাশ বিষন্নতা নিয়ে মজনু ওয়াশরুমে ঢুকলো,দীর্ঘ টাইম পর মজনু ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো।
এসে দেখে নেহা এখনো আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোছ করছে,উফফ কি মুগ্ধকর চেহারা,নিজের অজান্তেই নেহাকে ভালোবেসে ফেললো মজনু।
কিন্তু মজনুর ভালোবাসাটা তখনো পরিপূর্ণতা পায়নি,কারণ নেহা তো অন্য কারো,অন্য কারো মায়ায় সে আবদ্ধ।
তারপর সবাই মিলে নাস্তা করে যে যার রুমে চলে গেলো,মজনু আর নেহা ও নিজের রুমে চলে আসলো।
মজনু একবার ভাবছে সে জোড় করেই নেহার কাছ থেকে ভালোবাসা আদায় করে নিবে,কারণ নেহা তো তাট স্ত্রী, আর স্ত্রীর প্রতি স্বামীর পুরো অধিকার আছে।
আবার ভাবছে জোড় করে সব কিছু পাওয়া গেলে ও ভালোবাসা পাওয়া যায়না।
মজনুর বিষন্নতার ঘোর কাটলো নেহার কথায়,,
নেহা-কি হল কিছু ভাবছেন,,,
মজনু-না
নেহা-আপনি কি আমার উপর রাগ করে আছেন,,
মজনু-না আমি তোমার উপর রাগ করে থাকবো কেন,আমার তো খুশিতে লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছে করছে(কিছুটা বিরক্তিকর ভাবেই কথাটা বললো)
নেহা-আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন, কিন্তু কি করবো বলেন,আমার কিছুই করার নেই,,
মজনু -হুম জানি,,
নেহা-চলুন না বাহিরে কোথাও থেকে ঘুরে আসি,তাহলে আপনার মনটা ও ভালো হয়ে যাবে।
মজনু -ধন্যবাদ, লাগবে না।
নেহা-প্লীজ চলুন না,,
মজনু-ওকে,,
নেহা-থ্যাংকস,,আর একটা কথা দুখের পর সুখ আসে জানেন তো,,
মজনু-হুম জানি,
নেহা-তাহলে মন খারাপ করে থাকবেন না,আপনার কপালে ও অনেক সুখ, অনেক ভালোবাসা আছে,
কিন্তু সেটা পেতে আপনাকে একটু অপেক্ষা করতে হবে।আর জানেনতো অপেক্ষার ফল মিষ্টি হয়(বলেই একটা মিষ্টি হাসি দিল)
নেহার কথাটা মজনু ঠিক বুঝতে পারল না,আসলে নেহা কিসের ইংগিত দিল তাকে।
তো যাই হোক,বিয়ের পরেরদিন তো শশুর বাড়ি যাওয়ার নিয়ম,কিন্তু কেন জানিনা আমাদের বিয়েটা আলাদা।
আমাকে একটা বার ও শশুর বাড়ি যাওয়ার কথা কেউ বলেনি,
আর হতে পারে ওখনে গেলে যদি আমি নেহার ব্যাপারে কিছু জানতে পারি,সেই ভয়ে দাওয়াত দেয়নি।
কিছুক্ষন পর মজনু নেহাকে নিয়ে বাহিরে যায় ঘুরতে,
অনেকক্ষন ধরে ঘোরাঘুরি করলো দুজন, একসাথে ফুসকা খাওয়া থেকে শুরু করে সবকিছুই খুব ভালোভাবেই কাটলো ওদের।
এই সময়টার মধ্যে একবার ও মজনুর মনে হয়নি,নেহা প্রেগন্যান্ট & নেহার কোন বিএফ আছে।
আচ্ছা নেহা আবার মজনুর কোন পরিক্ষা নিচ্ছে না তো,এসব ভাবতে ভাবতে বাসায় আসে দুজন।
খাওয়া দাওয়া করে কিছুক্ষন গল্প করতেই রাত হয়ে গেলো।
এই মূহুর্তে মজনু আর নেহা দুজন বিছানার দু'পাশে দুজন বসে আছে,কারো মুখে কোন কথা নেই।
মজনু মনে মনে ভাবছে বিছানায় উঠতে গেলে যদি নেহা বলে আপনি সোফায় ঘিয়ে ঘুমান,সেই ভয়ে মজনু এখনো বিছানায় উঠছে না।
এদিকে নেহা মনে মনে ভাবছে হাঁদারাম টা এখনো বিছানায় শুয়ে পরছে না কেন, নাকি কাল রাতের শকড টা এখনে ভুলে যেতে পারেনি।
কিছুক্ষন এভাবেই বসে থাকল দুজন,তারপর মজনু বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফাতে ঘুমাতে গেলো।
সেটা দেখে নেহার হাসিমাখা মুখটা নিমিষেই বিষন্নতায় ভরে গেলো।
আচ্ছা নেহা আসলে কি চায়,আসলেই কি ও প্রেগন্যান্ট,
নাকি মজনুর কোন পরিক্ষা নিচ্ছে,নাকি এর পিছনে অন্য কোন রহস্য লুকিয়ে আছে,,,,
চলবে,,,

Related Posts

No comments:

Post a Comment

Post Bottom Ad