Post Top Ad

Post Top Ad

ধর্ষক

ধর্ষক//part_7//


# write_Asift

কিন্তু আমি ভাবছি অন্য কথা।রিমিকে পরে বলবো বলে রুমে চলে আসি।আর ভাবতে থাকি। রিমির সাথে রিলেশনে যাওয়া আমার ঠিক হবে কিনা।????
চিন্তা করে করে দেখলাম, এটা রিমির ভালোলাগা হতে পারে।যার বর্তমান কোনো পরিচয় নাই।তাকে কেন ভালোবাসতে যাবে রিমি?
রাত তখন সাড়ে ৮ টা রিমি আমার রুমে আসলো।
-- কি ভাবা হইছে?(রিমি)
-- কি ভাববো।(আমি)
-- কি ভাববে মানে,,বিকেলে ছাদে কি বলছি সব ভুলে গেছো।(রিমি)
কি বলবো বুজতে পারছি না,,হ্যা বলব নাকি না।
আমার ত মনে হচ্ছে রিমির সাথে সম্পর্ক মানে রিমির আব্বু আম্মুর সাথে বেইমানি করা। যারা আমাকে সাহায্য করলো তাদের মেয়ের সাথেই প্রেম করব???
এটা মনে হয় ঠিক হবে না।
-- কি হলো বলো?(রিমি)
-- রিমি আমার মনে হচ্ছে তোমার সাথে আমার সম্পর্ক যায় না।আর সম্পর্কটা করা ঠিক হবে না।(রিমি হয়তো আশা করে নি আমি এরকম উত্তর দিব)
-- কেন জানতে পারি?(রিমি কান্না মাখা কন্ঠে)
-- তোমার আব্বু,আম্মু আমাকে এইরকম একটা বিপদে সাহায্য করছে।তোমাদের বাসায় থাকতে দিয়েছে।এত রকমের যত্ন করছে।আমি চাই না আমি তাদের সাথে বেইমানি করি?(রিমিকে বুঝিয়ে বললাম)
-- আমি এইসব মানিয়ে আব্বু আম্মু আমাকে অনেক বিশ্বাস করে।আব্বু আম্মু আমার চাওয়া মেনে নিবে।(রিমি)
-- সরি রিমি আমি এটা করতে পারবো না।(আমি)
-- তুমি কি আমার সাথে হয়ে যাওয়া ঘটনাটার কারনে আমাকে ফিরিয়ে দিচ্ছো।(রিমির চোখের কোনে পানি)
-- কি বলছো এইসব? তোমার মত মেয়ে পাওয়া ভাগ্যের বেপার,,,।তোমার সাথে হয়ত একটা দুর্ঘটনা হইছে তাই বলে আমি প্রেম করব না। বিষয়টা এমন না।(আমি)
-- কেমন(রিমি)
-- সরি রিমি,,,এই নিয়ে আমি কথা বলতে চাইনা,,তুমি তোমার আবেগকে কন্ট্রোল করো।বাস্তবতা মেনে নেও?(আমি)
রিমি চোখে পানি নিয়ে রুম থেকে চলে যায়।।
রিমি আজ খাবার দিতেও আসে নি।আন্টি খাবার দিয়ে গেছে। আমি খাবার খেয়ে রিমির কথা বাদ দিয়ে।ভাবছি ভাবির সংসারের কথা।এখন ভিডিওটা খুব দরকার।আমার সাথে জরিয়ে পরেছে আরেকজন।নিজে না হয় ছাড় দিব।কিন্তু তাই বলে ভাবির সংসার নষ্ট করে দিচ্ছি।
আর আমার সাথে কথা বলার কারনে আমার পরিবার কিভাবে ভাবির মত মানুষকে বাসা থেকে বের করে দেয় আমার জানা নাই।এক সময় এই পরিবার নিয়ে আমি খুন গর্ব করতাম।আজ কেন জানি নিজের অজান্তে ঘৃনা জন্মাচ্ছে। তাহলে কি এইসবের কারন শুধই আমি??
আমি পাগল হয়ে যাচ্ছি,কেন যে মোবাইলটা ভেংগে গেলো।মোবাইলে মেমোরি ও রাখি নাই যেখানে দেখবো ভিডিওটা আছে কিনা। আর মোবাইল ত এমন ভাবে ভাংছে ঠিক করা অসম্ভব।আমি অন্য কোনো উপায়ে ভিডিওটা পাই কিনা ভেবে চলছি। দুলাভাইকে ভিডিওটা কিসে দিয়েছিলাম? মেসেঞ্জার চেক করলাম।
মনে পড়ছে ইমুতে দিয়েছি।আগের ইমু ফিরে পাওয়া অসম্ভব প্রায়।সিম টা নষ্ট হয়ে গেছে।আর সিম ঊঠাতে আম্মুর রেজিস্টার কার্ড লাগবে। আর আমি আম্মুর সামনে দাড়াতেও পারবো না।আবার যদি দুলাভাই ভিডিও ডিলিট করে দিয়ে থাকে ত?
আমি কোনো ক্লো পাচ্ছি না খুজে তবে আল্লাহর উপর ভরসা রেখেছি।যে আমাকে রাস্তা থেকে একজনের আশ্রয়ে রেখেছে।সে হয়তো আমাকে আবার সম্মানের সাথে নিজের বাসায় নিয়ে যেতে পারে। হতে পারে তখন আমার পরিবারের লোকজনের কিছু কিছু ভুলে তারা নিজেরাই লজ্জাবোধ করবে।সুনেছি কষ্টের ফল মিস্টিই হয়।
পরের দিন সকালে,,আন্টি নাস্তা এনে দিয়ে গেছে./।এই দুই দিন শুধু রিমি আমাকে খাবার দিতে আসেনি।কারন টা হয়তো রাগ অভিমান। পায়ে কিছুটা জোর পাচ্ছি,, ডাক্তারের কথা মতো আন্টি আমাকে ১৩ দিন পর আবার চেক আপ করাতে নিয়ে গেছে।ডাক্তারের ফলাফলে আমি ভিষন খুশি।খুব বেশি যত্নে আর পায়ে চাপ কম পরার কারনে পায়ের অনেক উন্নতি হয়েছে।আমার মনে হয় এর জন্য রিমিকে ক্রেডিট দিতে হবে।কি না কষ্ট করেছে আমার জন্য।অবাক করার মতো।
আমি মুটামুটি হাটাহাটি করতে পারবো । বাসায় আসার পর রিমিকে আর দেখছি না।অন্য সময় হলে হয়তো রিমি নিজে যেত টেস্ট করাতে। দুপুরের খাবার আন্টিই দিয়ে গেলো।
-- আন্টি রিমিকে দেখছি না,, কোথাও কি বেড়াতে গেছে?(একটু অন্যভাবে বললাম)
-- না বাসায় ই কাল থেকে যে কি হয়েছে মেয়েটার রাতে খায়নি,,সকালেও খায়নি,,এখন দুপুরের খাবার ও নাকি খাবে না। শুধু রুমে সুয়ে থাকে?(আন্টির কথা সুনে নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে)
বুজলাম না একজনের ভালো করতে গিয়ে অন্যজনের খারাপ হয়ে যায় কেন?..
-- অ আচ্ছা,, আপনি জানতে চাননি কেন এমন করছে?(মুখ ফসকে বেরিয়ে গেছে)
না জানতে চাইলেও এখন গিয়ে হয়তো জানতে চাইবে।আর রিমি যদি এইসব কথা আন্টিকে বলে দেয় হয়তো খুব কষ্ট পাবে।
-- চেয়েছি কিছু বলছে না,,শুধু কান্না করছে।(আন্টি মন খারাপ করে বললো)
যাক বলে নি,,আর যেন না বলে এটাই চাই।
-- আচ্ছা তুমি খাবার খেয়ে নাও,,,আর পারলে রিমির মন খারাপের কারন জানার চেস্টা করো।কিছু কথা হয়ত আমাদের সাথে সেয়ার করতে পারছে না তোমার কাছে করতে পারবে। (আন্টি)
-- আচ্ছা (মাথে নেরে)
কারনটা ত আমি জানিই শুধু শেষ বারের মত বুজানোর চেস্টা করতে হবে।
খাওয়া শেষ করে আমার পাশের রুমেই রিমি থাকে,,, রিমির রুমে গিয়ে দেখি রিমি অন্ধকারে সুয়ে আছে।আমি লাইট অন করে রিমিকে ডাক দিলাম,
-- রিমি? (আমার কন্ঠ সুনে রিমি ফিরে তাকালো)
-- কি ব্যপার রিমি,,,খাওনি কেন?খাবে চলো।(সত্যি বলছি রিমির চোখের দিকে আমি তাকাতে পারছি না চোখ গুলো ফুলে আছে।আর না খেয়ে চেহারার বাজে অবস্থা)
-- আমি খাবো না,,,তুমি এখানে এসেছো কেন? আমি কে তোমার?(রিমি অভিমানি সুরে বললো)
-- রিমি প্লিজ বুঝার চেস্টা করো,,তোমার শরির খারাপ করবে। এরকম পাগলামির কোনো মানে হয় না। আংকেল আন্টি জানতে পারলে কি হতে পারে ভেবে দেখেছো?(আমি)
-- তাই ত,,আব্বু আম্মুকে বলতেই ত পারি? আর যদি আমার কথায় রাজি না হয় খাবার খাওয়া একদম বন্ধ।(রিমি ত দেখছি আমার কথা পুজি করে বসেছে)
আমিকি তাহলে ভালো করতে গিয়ে খারাপ করে ফেলি?
-- আচ্ছা বইলো আগে খেতে চলো? (আমি)
-- তুমি আমার কথায় রাজি হও তার পর? (রিমি)
রাতে খায় নি সকালেওও না এখন দুপুর পেরিয়ে যাচ্ছে। 'তাই মিথ্যা বললাম?
-- খাবার খেতে গেলে ভেবে দেখবো?(আমি)
-- আচ্ছা খেয়ে নিব।তবে যদি পল্টি মারো তাহলে বুজবা পাগলামি কারে বলে।(রিমির কথায় ভয় চলে আসে মনে।।
রিমি খেতে গেলো,,আন্টি অবাক,,আংকেল ত বললো আমার কাছে নাকি যাদু আছে? কি যাদু সেটা জানলে ত বাসা থেকে বের করে দিত।
আমি রুমে গিয়ে বসে বসে ভাবছি,,
রিমি খাবার শেষ করেই আমার রুমে /
-- এবার বলো ভালোবাসি? (রিমি)'
-- এখন না রাত ১০ টায় একটু অন্যরকম ভাবে বলবো।(আমি)
-- কিভাবে?(রিমি আগ্রহ নিয়ে)
-- এটা সারপ্রাইজড। (আমার কথা সুনে রিমি অনেক খুশি হলো)
রিমির সাথে অনেক কথা হলো রিমি আমার রুম থেকে যাচ্ছেই না।শুধু কথা বলছে।হয়ত ভাবছে আমি রিমির কথায় রাজি।
হ্যা রাজি কিন্ত বেইমানি করতে পারবো না?রিমি চলে যাবার পর কিছু কথা রিমির জন্য আর আন্টির জন্য লিখলাম।কারন ঠিক করেছি আজ রাতেই চলে যাবো। আমি পারবো না রিমির বাবা মার মনে কষ্ট দিতে।।রিমির দেওয়া মোবাইল,,আর কাপড়চোপড় সব কিছু ফেলে।। শুধু সিম টা নিয়ে রাতে সুযোগ পেয়ে বেরিয়ে পরলাম স্ট্রেচার হাতে নিয়ে!দাড়োয়ান বাধা দিতে চেয়েছিল বুজিয়ে সুনিয়ে চলতে লাগলাম।
চলবে,,,

Related Posts

No comments:

Post a Comment

Post Bottom Ad