# Writers_Asif
রিমি চলে যাবার পর কিছু কথা রিমির জন্য আর আন্টির জন্য লিখলাম।কারন ঠিক করেছি আজ রাতেই চলে যাবো। আমি পারবো না রিমির বাবা মার মনে কষ্ট দিতে।।রিমির দেওয়া মোবাইল,,আর কাপড়চোপড় সব কিছু ফেলে।। শুধু সিম টা নিয়ে রাতে সুযোগ পেয়ে বেরিয়ে পরলাম স্ট্রেচার হাতে নিয়ে!দাড়োয়ান বাধা দিতে চেয়েছিল বুজিয়ে সুনিয়ে চলতে লাগলাম।
কিন্তু বেশিদুর যেতে পারি নাই,,,পেছন দিক দিয়ে কে যেন আমার হাত ধরে নেয়। আমি পেছনে তাকিয়ে দেখি রিমি।।কিছু বলার আগেই আমার গালে সজোরে চর বসিয়ে দিল?
-- কোথায় চলে যাচ্ছিলে তুমি? (রিমি কান্না করছে)
-- রিমি,,আমি,,(মুখ দিয়ে কিছু বের হচ্ছে না।)
-- রিমি আমি কি হ্যা?কি ভেবেছো তুমি চলে গেলেই সব সমাধান হয়ে যাবে?(রিমি কান্না সুরে)
-- রিমি আমি চাই না,,আংকেল আন্টি কষ্ট পাক?(মাথা নিচু করে বললাম)
-- তুমি আব্বু,,আম্মুর কষ্টটা দেখলে?আমার কষ্টটা দেখলে না।তোমার জন্য আমার ভিতর কি যে রক্ত ক্ষরন হচ্ছিল তুমি জানো।। কাগজ টা পাওয়ার পর এক মুহুর্তের জন্য মনে হচ্ছিল এই বুজি সব কিছু অন্ধকার হয়ে এলো।(রিমি কান্না করছে অজোর নয়নে)
-- রিমি,,,তুমি বলো আমার কি করা উচিত ছিল।যেই মানুষ গুলো আমার বিপদে দাড়িয়েছে তার মেয়ের সাথেই সম্পর্ক করে বসবো?(আমি)
-- আমি বলছিলাম ত আব্বু,,আম্মুকে আমি মেনেজ করবো?(রিমি)
-- রিমি এটা হয় না,,,আমাকে চলে যেতে দাও? (আমি পা বাড়ালাম।রিমি হয়ত আমার কথা বজবে না)
-- কোথায় যাবে সুনি? ভালো করে হাতটে ত পারো না।এর এক পা বাড়ালে বাকি যে পা টা ভালো আছে।সেটাও ভেংগে দিব?(রিমি রাগ দেখিয়ে)
হয়ত এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি রিমির ভালোবাসা বুজি কিন্তু ভালোবাসার মুল্য দিতে পারছি না।।যার জন্য আমার ও খারাপ লাগছে।।
-- আচ্ছা বাসায় চলো,,,ভালোবাসতে হবে না।।(মন খারাপ করে,,অভিমানি সুরে বললো)
আমি জানি রিমি আমার সুস্থতার জন্য এই কথা বলছে।।রিমি আমাকে টেনে একটা রিকশা বসালো।জানি কথা বললেওও কোনো কাজে আসবে না।আর আমি কোথাই বা যেতাম। বাসার অবস্থা আগের থেকেও খারাপ।ভাবিকেও সংসার ছেড়ে থাকতে হচ্ছে।
আর আমার ত পা ই ভালো হয় নাই।যে কাজ করবো আর দিন কাটাবো।।।
রিকশায় দুজন চুপচাপ,,,,
-- রিমি একটা কথা বলি?(নিরবতা ভেংগে)
-- বলো।(রিমি)
-- রিমি আমি তোমাকে ভালোবাসি।কিন্তু তোমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। আর এখন আমার লক্ষ্য হচ্ছে ভাবিকে তার সংসারে ফিরিয়ে দেওয়া।।(আমি)
-- আমিও ত চাই তুমি তোমার পরিবারে নিজের সম্মান ফিরে পাও। আর ভাবিও তার সংসার।(রিমি)
-- আমার একটা অনুরোধ রাখবা?(আমি)
-- হুম বলো।(রিমি)
-- আমি চাই,,তুমি আমাকে ভালোবাসো এটা যেন কেউ না জানে।বিশেষ করে তোমার আব্বু,আম্মু। আমরা বন্ধুর মতো থাকবো,,,?(আমি)
-- হুম ঠিক আছে?আগে বাসায় চলো।।(রিমিদের গেইটের সামনে চলে আসলাম)
ভিতরে যাবার সময় আংকেল সামনে পরলো?
-- কোথায় গেছিলা রিমি?(আংকেল)
-- আব্বু আসিফকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম।।(রিমি)
-- আচ্ছা ঠিক আছে বাসায়, যাও তোমার আম্মু তোমাকে খুজছে।।(আংকেল)
-- আচ্ছা আব্বু।(রিমি মিথ্যাটা খুব ভালোই চালিয়ে দিলো)
বাসায় যাওয়ার পর,,আন্টি,
-- কই গেছিলি রিমি?(আন্টি)
-- আম্মু,,,আসিফকে একটু ঘুরতে নিয়ে গেছিলাম।আর আমার ও মন ভালো ছিল না।(রিমি)
-- আমাকে বলে যেতে,,কত চিন্তা হচ্ছিল আমার?(আন্টি)
-- সরি আম্মু,, আর এমন হবে না।।(রিমি)
সেদিনের পর থেকে রিমির সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক,,,কিন্তু রিমি এটাকে সিমাবদ্ধ রাখছে না।বিভিন্ন সময়,,,আবেগ দেখিয়ে ফেলে।।তবে আংকেল আন্টি এই ব্যপারে কিছুই জানে না।।আর আমি রিমিকে বলেছি।আমি রিমিকে তখনই ভালোবাসি যখন আংকেল আন্টি মেনে নিবে।।আর প্রতিষ্ঠিত না হতে পারলে ত কোনোভাবেই মেনে নিবে না।।আর আমার প্রধান লক্ষ্য হলো,,পা টা পুরোপুরি ভালো হয়ে যাওয়া।
ভাবির সাথে মাঝে মাঝে কথা হয়,,,,ভাবি এখনো নিজেদের বাসায় আছে।।আমাদের পরিবারের লোকজন নাকি খবর ও নেই নি।।ভাবিও সেই অপমানের কারনে,,,কারো সাথেই কথা বলে নি।।।
আর ভিডিও পাওয়ার কোনো ক্লো খুজে পাই নি।।।আর পাবো বলে মনেও হচ্ছে না।।।তাই বলে জিবন থমকে যাবে এমন টা না।
আংকেল আমাকে তার অফিসে পার্ট টাইম জব করতে বলেছে,,।বলেছিল কিছু করতে হবে না,।কিন্তু আমি নিজেকে ছোট মনে করবো ভেবে জব টা দিল।।তার পাশাপাশি রিমির কলেজে ভর্তি হতে বললো।
আসলে এই একমাসে আমার মনে হয়নি আমি অন্যের বাসায় আছি।,,,এত টা আপন করে নিয়েছে এই পরিবারটা।।আর আংকেল ত আমাকে তার ছেলের আসনেই বসিয়ে দিচ্ছি।। ওদের কাছে একটা প্রান অমুল্য,,ওনার ছেলেকে বাচানোর জন্য ওনি চাচ্ছে আমার ভবিষ্যৎ যেন সুন্দর হয়।।আর টাকা পয়সা ওনার কাছে কিছুই না।।,তাছাড়া আমার বর্তমান অবস্থা আংকেল আন্টি ভালো ভাবেই জানে।।।বাসায় ত যেতে পারবো না।আর যাওয়ার কোনো জায়গা ও নাই।তাই হয়ত এত মায়া।
রিমি, আংকেলের কথা সুনে অনেক খুশি,,।আমাকে কোথাও যেতে না দিয়ে।তার অফিসে জব।তার সাথে কলেজে ভর্তি হতে বলছে।।আমি ত এটাকে সুযোগ মনে করতে পারি।।এতে করে লেখা পড়াটা এগিয়ে যাবে।আমিও বাসা ছেড়ে ভালো থাকতে পারবো।
কিন্তু কলেজে ভর্তি হতে,,হলে পুর্বের কলেজ থেকে ছাড় পত্র আনতে হবে।।তাই ছাড় পত্র আনার জন্য কলেজে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আজ।।বাসে বসে আছি,,,মনে হচ্ছে বাসায় যাচ্ছি।।আসলে বাসা থেকে কলেজ মাত্র ৫ মিনিটের রাস্তা।।ইশ আজ যদি আমার বাসায় যাওয়া হতো।।আম্মুর হাতের রান্না খেতাম।ভাইয়ার উপদেশ। আর আব্বুর ভালোবাসার শাসন পেতাম।কিন্তু তা আর হলো না।
বাস চলছে,,,বুকের ভিতর কেমন ব্যথা ব্যথা লাগছে।যদি দুর থেকে আম্মুকে দেখতে পারতাম।।
বাস এসে স্টেশনে থামলো,,বাস থেকে নামা মাত্রই আবির কে দেখলাম। আবির আমাকে দেখে দৌরে আসলো,,
-- কিরে আসিফ,,এতদিন কই ছিলি তুই?কলেজে যাস না,,মোবাইলে কল দিলে বন্ধ।কলেজের স্যার ম্যাডাম তোর কথা মিথিলাকে জিজ্ঞাস করলে বলতো তুই নাকি রাগ করে বাসা থেকে চলে গেছিস?(আবির)
-- ঠিকই বলেছে,,,রাগ করে চলে গিয়েছিলাম।মিথিলা কলেজে আসে?(মিথিলা যাই হওক কলেজে এই অপবাদ টা দেয় নাই।)
-- হুম প্রতিদিনই ত আসে মনে হয়?কেন গেছিলি রাগ করে?আর মোবাইল বন্ধ কেন?(আবির)
-- এমনেই,,আব্বু মারছিল?পরে ঢাকা মামার বাসায় উঠি অইখানেই ভর্তি হবো।তাই কলেজ থেকে কিছু কাগজ পত্র নিতে এসেছি।(আমার ত মামাই নাই।তবে আমার কিছু বলার ছিল না।মিথ্যাটা বলতে হলো)
-- অহ আচ্ছা কলেজে যাবি এখন,,আচ্ছা চল।।(আবিরের সাথে কলেজে গেলাম)
কলেজে পুরোনো স্কুল জিবনের বন্ধুরা এসে ভীর করলো।কই গেছি আমি কলেজে কেন আসি না। রাগ কিসের জন্য।আব্বু মারলে বাসা থেকে যাওয়া লাগে নাকি।।আজ থেকে কলেজে আসবো কিনা।????
সব গুলারে সত্য মিথ্যা বুজিয়ে প্রিন্সিপ্যাল স্যারের রুমে। ছাড়পত্রের জন্য দরখাস্ত দিলাম।স্যার জানতে চাইলো কারন টা কি।আমি স্যারকে বললাম,,,ঢাকাতে একটা পার্ট টাইম জব পাইছি। তাই অই খানে ভর্তি হবো।।স্যার আমাকে,,,কাগজ পত্র সব কিছু বুজিয়ে দিলো।।
পরিচিত স্যার ম্যাডাম গনের খবর নিলাম।।সবাই আমার না আসার আর এই কলেজ থেকে চলে যাওয়ার কারন জানতে চাইলো।প্রিন্সিপ্যাল স্যারকে দেওয়া উত্তর দিয়েছি।।
অফিস থেকে বের হতেই,,মিথিলাকে চোখে পরলো। আগের মতই পর্দা করে আছে।এই মেয়েটা যে আমার চিরচেনা যতই পর্দায় থাকুক চিনতে ভুল হবে না।।।মিথিলাকে দেখে কেন জানি ঘৃনা আসছিল না।,,,মন চাচ্ছিল মিথিলাকে গিয়ে জিজ্ঞাস করি কেমন আছিস মিথিলা।। আমাকে বাসা থেকে বের করে খুব সুখে আছিস তাই না?..মুহুর্তে চোখ গোলা হয়ে আসলো।।
মিথিলেও দেখছি আমার দিকে চেয়ে আছে??হয়তো কারো কাছ থেকে সুনেছে আমি কলেজে এসেছি।।তাই হয়তো এক নজর দেখার জন্য দুর থেকে তাকিয়ে আছে।।আবার আমার ধারনা ভুলও হতে পারে,,,।আমি বেরিয়ে যাওয়ার জন্য হাটতে থাকি,,,।মাথা নিচু করে মিথিলাকে দেখি নাই এমন একটা ভাব নিয়ে।।কিন্তু মিথিলাকে আমার দিকে এগিয়ে আসতে দেখছি।।
আমি পাশ কাটিয়ে চলে যাবো,,এমনি মিথিলা ডাক দিল,,,,
-- আসিফ তোর সাথে কিছু কথা আছে?(মিথিলা)
চলবে,,,



No comments:
Post a Comment