Post Top Ad

Post Top Ad

ধর্ষক

ধর্ষক//part_9//


# Writer Asit

মিথিলেও দেখছি আমার দিকে চেয়ে আছে??হয়তো কারো কাছ থেকে সুনেছে আমি কলেজে এসেছি।।তাই হয়তো এক নজর দেখার জন্য দুর থেকে তাকিয়ে আছে।।আবার আমার ধারনা ভুলও হতে পারে,,,।আমি বেরিয়ে যাওয়ার জন্য হাটতে থাকি,,,।মাথা নিচু করে মিথিলাকে দেখি নাই এমন একটা ভাব নিয়ে।।কিন্তু মিথিলাকে আমার দিকে এগিয়ে আসতে দেখছি।।
আমি পাশ কাটিয়ে চলে যাবো,,এমনি মিথিলা ডাক দিল,,,,
-- আসিফ তোর সাথে কিছু কথা আছে?(মিথিলা)
(মিথিলা আমার সাথে কি কথা বলবে আমি জানি না।আর জানতেও চাচ্ছি না তাই না শোনার ভান করে হাটতে লাগলাম)
-- আসিফ প্লিজ একবার সুন?(মিথিলা পেছন থেকে সামনে আমার পথ আটকিয়ে)
-- কি বলবি তুই?তোর জন্য আমি বাসা ছাড়া হইছি,,,।এমন একটা অপবাদ তুই দিলি যার কারনে ১ মাস ধরে আম্মুকে দেখি না।আম্মুর কথাও সুনি না।আব্বুর কড়া শাসন আমার জিবনে নাই।আমার সাথে কথা বলার অপরাধে ভাবিকেও বাপের বাড়ি পাঠাই দিছে।।(কেন যানি রাগ আর কষ্ট গুলো চোখের পানি হয়ে বের হচ্ছে)
-- আসিফ তুই আমারে মাফ করে দে।।আমি জিবনে এমন একটা ভুল করছি যার জন্য আমি রাতে চোখ লাগিয়ে ঘুমুতে পারি না।।চোখ বন্ধ করলেই আমার পাপের দৃশ্য গুলো আমার চোখে ভাসে।(মিথিলার চোখের কোনে পানি)
-- মিথিলা নেকা কান্না কাদার কি আছে,,যা চাইছস তাই করছস।আমিও চাইলে তোদের সব কিছু ফাস করে দিতে পারতাম।কারন আমার কাছে ভিডিও আছে।।কিন্তু তোকে ভালোবাসতাম,,,,তোর সম্মান যেন নষ্ট না হয় নিজের সম্মান নষ্ট করে সবার চোখে ধর্ষক নামক মিথ্যা অপবাদ নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম।।।কিন্তু একটা দুঃখ কি জানিস ভাবিকেও বাসা থেকে বের করে দিছে।ভালো থাকিস।(চোখ বেয়ে পানি বের হচ্ছে।।আবার কেন যে মিথিলার সাথে কথা বলতেছি রাগ ও হচ্ছে নিজের উপড়)। আর কথা বলার ইচ্ছা ছিল না।হাটতে শুরু করলাম)
-- আসিফ দাড়া প্লিজ,,সুন?(আমি জানি মিথিলা এইগুলো অভিনয় করতাছে কারন মিথিলা নিখুত অভিনয় করতে পারে। যেভাবে পরিবারের লোকজন দের সামনে করলো।।)
আমি আর মিথিলার সাথে কথা বলতে পারছিলাম না।চলে আসলাম,,,ইশ আম্মুকে দেখার খুব ইচ্ছে।।আমি আবার ঢাকা ব্যাক করবো।টিকিট কেটে বাসের মাঝখানে জানালার পাশে বসে আছি।।এমনি জানালা দিয়ে আব্বুকে দেখতে পেলাম,,সাথে আম্মু অ। কিন্তু আম্মু ত বোরকা গায়ে মুখটা দেখতে পাচ্ছি না,,। তবে এটুকুতেই মন জরিয়ে গেলো।আব্বুকে আগের মত হাসি খুশি হাটতে দেখছি না।কেমন জানি মন মরা হয়ে আছে।আম্মুও হয়ত একই অবস্থা।
কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো,,,ভাবিকেও দেখতে পাচ্ছি,,,।ভাইয়া ও পাশে।।তবে কি আজ ভাবিকে বাসায় নিতে যাচ্ছে।? হয়তো সবার মন গলে গেছে।আমার জন্য তাদের মন কাদে।আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার একদিন পর ই ত ভাবিকে বাপের বাড়ি চলে যেতে হয়েছে।।।
ভাবি কেমন বাসার সবাই জানে,,,ভাবি ছিল সবার পছন্দের।কার কি প্রয়োজন খুব সহজে বুজে যেত।যার জন্য ভাবিকে নিয়ে কখনো জগড়া ও হয় নাই। হয়তো আমার প্রতি রাগ গুলো এমন প্রখর ছিল যার জন্য ভাবি আমার সাথে কথা বলতে সুনে।উল্টা পাল্টা ভাবতে সাহায্য করে।। আজ নিজের চোখে ভাবিকে বাসায় যেতে দেখবো সপ্নেও ভাবি নাই।
এখন আমার ভিডিও পাওয়ার কোনো প্রয়োজন নাই।।ভাবি নিজের সংসার ফিরে পেয়েছে।এর থেকে খুশির খবর আর কি হতে পারে ।। তবে আমার একটা কাজ করতে হবে।ভাবির সাথে কথা বলা একদম বন্ধ করে দিতে হবে।।হয়তো আবার আমার সাথে কথা বলতে সুনলে,,বা দেখলে এইরকম খারাপ ধারনে আসতে পারে। তবে,,শেষ বারের মতো কথা টা বলে নেই,,।সত্যিই কি বাসায় নিয়ে যাচ্ছে নাকি অন্য ব্যপার
কথা গুলো ভাবতে ভাবতে পরিবারের লোকজন গুলো ভীরের মাঝে মিলিয়ে গেল।।চোখ গুলো ভিজে গেছে। যদি একবার আম্মু বলে ডাক দিতে পারতাম??? আব্বুকে আব্বু বলে ডাক দিতে পারতাম ।। এই জিবনে না জানি সে সুযোগ হয় কিনা।
গাড়ি চলতে শুরু করল আমার চিরচেনা শহর টা কে ছেড়ে।। মনে আজ কিছুটা শান্তি খুজে পাচ্ছি ভাবিকে বাসায় যেতে দেখে।,, যদি এমন হতো আমিও আজ বাসায় যেতে পারতাম।।এই জিবনে হয়তো হবে না,,।কারন নিজেকে প্রমান করার মত কোনো প্রমানই আমার কাছে নেই।।যেই একটা ভিডিও ছিল তাও হারিয়ে ফেলেছি।। শুধু ভাবি জানে আমি নির্দোষ সেই কথা বলতে গিয়ে বাড়ি ছাড়া হয়েছিল।।আর মিথিলা নিজেকে কখনো ছোট করে সত্যিটা বলবে না।।।আর দুলাভাই ত না ই।।আম্মুর কথা মনে করতেই বেয়ে পানি পড়ছিল পাশ থেকে আম্মর বয়সী কেউ বলে উঠলো?
-- কাদছো কেন বাবা?(অপরিচিত সেই মহিলা)
-- আম্মুর কথা,আব্বুর কথা খুব মনে পড়ছে?(চোখের পানি মুছে)
-- কেন তোমার আব্বু,,আম্মু কি নাই?(মহিলাটি হয়তো ভাবছে আমার আব্বু আম্মু মারা গেছে)
-- আছে,,কিন্তু আমাকে তাদের ছেলে বলে দাবি করে না।।(আমি)
-- কেন,,,কি হয়েছে? (আগ্রহ নিয়ে জানতে চাইলো)
মহিলাটাকে ঢাকায় আসতে আসতে সব কিছুই বললাম।।ওনি আমার মিথ্যা অপবাদের কাহিনি সুনে চোখের পানি ফেলছিল।।বাস থেকে নামার সময় ওনার বাসার ঠিকানা দিয়ে যায়।। ওনার নাকি কোনো ছেলে নাই,। সময় পেলে যেন দেখা করতে যাই।
বাসায় আসার পর ফ্রেশ হয়ে,,খাবার খেয়ে রুমে সুয়ে আছি।খুব ক্লান্ত লাগছিল।।।আর ভাবছি মিথিলার কথা কি সব গুলো সুনার দরকার ছিল।।নাকি যতটুকু সুনেছি সবটাই ভুল করেছি।
রিমি কলেজ থেকে আসার পর আমার সাথে দেখা করতে আসলো,,।কাগজপত্র আনছি কিনা,,,আসা যাওয়ায় কোনো সমস্যা হইছে কিনা জানতে চাইলো।আমি যখন মিথিলার সাথে দেখা হওয়ার কথা বললাম।রিমি মন খারাপ করে ফেলে।।তবে যখন ভাবিকে ভাইয়ার সাথে,,,আব্বু,আম্মুর সাথে বাসায় যাওয়ার কথা বলি রিমি অনেক খুশি।।
রিমি জানতে চাইলো মিথিলা কিছু বলছে কিনা।।আমি সব কিছু বললাম।রিমি বলছে মিথিলার সাথে কথা বলাটাই নাকি আমার ভুল হইছে।।,,,,
রাতে ভাবি ফোন করলো,
-- হ্যালো,,ভাবি কেমন আছো?(আমি)
-- ভালো তুমি,,?(ভাবি)
-- হুম,,,ভালো,,,?(আমি)
-- আসিফ,,আজ তোমার ভাইয়া,আর আব্বু,আম্মু আমাকে বাসায় নিয়ে এসেছে।।(ভাবির কথা সুনে মন ভরে গেল,,তাহলে ধারনা সত্যিই ছিল)
-- তাই নাকি,,,কিন্তু এত দিন পর নিতে আসলো?(আমি)
-- হুম,, ওরা বলছে,,তোমার উপড় রাগ করে নাকি আমার সাথে এমন করেছে।।তোমার সাথে এই পরিবারের কেউ যোগাযোগ করুক এটা নাকি কেউ চাচ্ছে না।।(ভাবির কথা সুনে মন টা আবার খারাপ হয়ে গেলো)
তার মানে আমার প্রতি তাদের কোনো মায়া হয় না।
-- অহ আচ্ছা,,ভাবি তাতে সমস্যা নাই।।তুমি বাসায় ফিরে গেছো এতেই খুশি।।(চোখ মুছে)
-- আমি,,,তোমাকে বাসায় ফিরিয়ে আনার সব চেস্টা করে যাবো,,,দেখবে আমি জয়ী হবই?(ভাবি)
-- দরকার নাই ভাবি,,,।আমি শুধু তোমাকে বাসায় ফিরিয়ে দেওয়ার জন্য ভিডিও প্রমান খুজেছিলাম।আজ আমার কোনো কিছুর দরকার নাই।।তোমরা ভালো থেকো।।?(বলেই ফোন টা রেখে দেই।)
সাথে সাথে,,,সিমটা খুলে ফেলি,,যেন ভাবির সাথে আর কোনো যোগাযোগ না হয়। ভাবি তার সংসার নিয়ে ভালো থাকুক।।
আমি ফিরে যাওয়ার চিন্তা করি না,,,করলে হয়তো অইদিনই ভিডিও টা দেখিয়ে দিতাম।।তখন যেমন মিথিলার ভালো চেয়েছি।আজও চাই মিথিলা সম্মান নিয়ে বেচে থাকুক।।
আর যদি পাপের পরিমান বেশি হয়ে যায়,,,তার শাস্তি মিথিলা নিজ থেকেই পাবে।।।আমি যখন মিথিলার ভালো চেয়ে বাসা থেকে চলে এসেছিলাম।এখন স্বার্থপর হতে পারবো না।।আর আমার কাছে এখন নির্দোষ হওয়ার প্রমান ও নাই।।।
পরের দিন রিমির সাথে গিয়ে কলেজে ভর্তি হয়ে যাই।।রিমি বিজ্ঞান বিভাগ আমি মানবিকে,,তাই ক্লাস গুলো ভিন্ন।।।শুধু কলেজে যাওয়া আর আসার সময় দেখা।মাঝখানে বিরতিতে।।
ক্লাসে প্রথম দিন আমার পরিচয় দিতে হয় শিক্ষকদের কাছে।।সব কিছু ঠিক ঠাক বলি,শুধু মামার বাসা থেকে পড়ালেখা করব এটাই মিথ্যা বলেছি।।।
এভাবেই চলতে থাকে আমার দিন,,,।কলেজ,,,অফিসের কাজ বুজতে পারি না তাই,,,। কাজ করা বন্ধ রাখতে বলেছে আংকেল,,,আমি ভাবছি এই মানুষ গুলো এত স্বার্থ হীন হয় কি করে।।আংকেল নিজের খরচে আমার লেখাপড়া চালানোর সিদ্ধান্ত নিলেন।আর যখন ইনকাম করবো তখন পুশিয়ে দিতে বললেন।।
আজ বাসার সাথে যোগাযোগ নাই ১ বছর,,,।।জানি না কে কোন অবস্থায় আছে।তবে আমি খুব ভালো আছি।শুধু ভালো নেই আমার মন টা।মনটা শুধু আম্মুটার জন্য কাদে।।।দেখতে মন চায়।।
এখন আমি আংকেলের অফিসে কাজ করি,,নিজের সম্মান রক্ষার্তে।।।রিমির সাথে দিন দিন প্রেমের সম্পর্ক হয়ে গেছে।।আমি প্রকাশ না করলেও রিমি খুব ভালো ভাবেই প্রকাশ করে ফেলছে।।।কলেজের সবাই জানে আমাদের মধ্যে প্রেম।।যার কারনো কোনো মেয়ে ভাব নিতে আসে না। আর ভুল করে কেউ আসলে রিমির অত্যাচার।,,
তবে রিমি ছাড়াও কলেজে আমার একটা মেয়ে ফ্রেন্ড আছে,,,।নাম আশা,,,আশা হলো রিমির ও ফ্রেন্ড।আমার সাথে দেখা করাতে নিয়েছিল সেই মেয়েটা।।।আশার ভাইয়া নাকি বিয়ে করছে,,তাই ইনভাইট করলো। আজ নাকি সেখানে যেতে হবে,,,আমাকে আর রিমিকে।।।কি আর করার,,,বিয়েতে গেলাম,,,।।কিন্তু কনের বাড়ি গিয়ে আমি পা ফেলার জায়গা পাচ্ছি না।।
কারন আশার ভাইয়ার সাথে সুমি আপুর ননদের বিয়ে।।মানে দুলাভাইয়ের বোনের বিয়ে।আর আমি আজ সেখানেই?
চলবে,,,

Related Posts

No comments:

Post a Comment

Post Bottom Ad