Post Top Ad

Post Top Ad

পরিপূর্ণতা

পরিপূর্ণতা পার্ট ১



প্লীজ আমাকে টাচ করবেন না,আমি প্রেগন্যান্ট।

বিয়ের প্রথম রাতে বউয়ের মুখে এমন কথা শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না মজনু।

বাসর রাতে সদ্য বিয়ে করা বউয়ের মুখে প্রেগন্যান্ট কথা শোনা এই দূর্ভাগ্য মনে খুব কম স্বামীরই হয়।

নেহার সাথে পারিবারিক ভাবেই আজ মজনুর বিয়ে হয়,বিয়ের আগে কেউ কারো সাথে কথা বলার কোন চান্স পায়নি।

পাত্রী দেখতে গিয়ে একেবারেই বিয়েটা হয় মজনু আর নেহার যার কারণে একজন আরেকজনের ব্যাপারে কিছুই জানেনা।

মজনু-প্রেগন্যান্ট মানে,কি বলছো এসব,,

নেহা-জ্বী আমি ঠিকই বলছি আমি প্রেগন্যান্ট,দয়াকরে আমার কাছে স্বামীর অধিকার দেখাতে আসবেন না।

মজনু-কি দরকার ছিল আমার এই সুন্দর সাজানো গোছানো জীবনটা এভাবে নষ্ট করার,

আর তুমি প্রেগন্যান্ট এটা তুমি জানতে,তাহলে কেন আমার সাথে এই বিয়েতে রাজি হলে, 

নেহা-এখন এত কিছু বলতে পারব না,এমনিতেই সারাদিন অনেক ধকল গেছে অনেক ক্লান্ত আমি,বাই দ্যা ওয়ে,আমি এখন ঘুমাব আপনি সোফাতে ঘুমান।

(বলেই মজনুকে কোন কথা বলার চান্স না দিয়ে শুয়ে পরে নেহা)

নতুন বউয়ের এমন আচরণে বেশ চিন্তিত হয়ে যায় মজনু,

চিন্তা কমানোর জন্য সোজা ব্যালকনিতে চলে যায় তারপর নিকোটিনের বিষাক্ত ধোয়ায় নিজেকে বিলিয়ে দিতে থাকে।

অন্য সবার মত মজনুর ও অনেক আশা ছিল এই বাসর রাতটা নিয়ে,কিন্তু সবকিছু যে এভাবে এলোমেলো হয়ে যাবে সেটা কল্পনা ও করতে পারেনি মজনু।

আচ্ছা মজনু তো বিয়ের আগে কারো সাথে কোন রিলেশন করেনি,তাহলে তার কপালে কেন এমন একটা মেয়ে জুটলো, 

যে কিনা বিয়ের আগেই প্রেগন্যান্ট।এই কথা যদি মজনুর বাবা মা জানতে পারে তাহলে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে।

আর যদি মজনু নেহাকে তালাক ও দেয় তাহলে ওদের পরিবারে মান সম্মান সব শেষ হয়ে যাবে।

এদিকে সিগারেট শেষ হয়ে গেছে,চাইলে ও আর এখানে থাকা যাবেনা,কারণ এখানে থাকলেই টেনশন বাড়বে,আর টেনশন বাড়লেই আরো সিগারেট লাগবে।

এতকিছু না ভেবে নিজের রুমে চলে আসে মজনু,নেহা বিছানার উপর ঘুমিয়ে আছে,জানালার ভিতর দিয়ে চাঁদের আলো এসে সোজা নেহার মুখের উপর পরছে।

কি সুন্দর মায়াবী লাগছে মেয়েটাকে, মনে হচ্ছে কোন এক পরীর বাচ্চা শুয়ে আছে।

ছোট বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে শুয়ে আছে নেহা,যে কেউ নিজের অজান্তেই এই চেহারার মায়ায় নিজেকে আবদ্ধ করে ফেলবে।

বিশ্বাসই হচ্ছে না কিছুক্ষন আগে এই মেয়েটা কি বললো,এত সুন্দর মায়াবী  চেহারার মাঝে এরকম একটা খারাপ মনোভাব থাকতে পারে জাষ্ট অবিশ্বাস্য।

 আর কিছু না ভেবে সোফাতেই ঘুমিয়ে পরে মজনু।

সকালে ঘুম ভাংতেই বুকের উপর ভারী কিছু অনুভব করে মজনু,তাকিয়ে দেখে নেহা ওকে জড়িয়ে ধরে ওর বুকের সাথে লেপ্টে আছে।

এর মধ্যেই ঘুম ভেঙে যায় নেহার, মজনুর এভাবে তাকিয়ে থাকা দেখে কিছুটা লজ্জা পেয়ে আবার নিজেকে ছাড়িয়ে নেয় নেহা।

তারপর উঠে ওয়াশরুমে চলে যায়,বেশ কিছুক্ষন পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নেহা,

নেহাকে দেখে কিছুক্ষনের জন্য বাক শক্তি হারিয়ে ফেলে সে,

তার মনে হলো এই সেই নাটরের বনলতা সেন,যাকে কবি না দেখেই রুপের বর্ণনা দিয়েছিল।

ঘোর কাটলো পানির ছিটায়,নেহা আয়নার সামনে দাড়িয়ে চুল ঝাড়ছে তারই একটু পানি মজনুর মুখে এসে পড়ে।

মজনু সোফা থেকে উঠে বসে,তারপর নেহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে,হঠাৎ মজনু কে অবাক করে দিয়ে নেহা বলে উঠলো,,

নেহা-প্লীজ আমার দিকে এমন ভাবে তাকাবেন না,আমাকে দেখার জন্য আমার বিএফ আছে।

 নেহার কথা শুনে মূহুর্তেই মজনুর মনটা কাঁচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেলো,,,

চলবে,,,

#

#Md_Mojnu_Islam

Related Posts

No comments:

Post a Comment

Post Bottom Ad